ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, কাসেম ইন্ডাস্ট্রিজের ৪৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর আগে হাইব্রিড পদ্ধতিতে সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও নিয়ন্ত্রক সংস্থার গত ২৪ নভেম্বরের নির্দেশনার প্রেক্ষিতে বোর্ড এই পরিবর্তন এনেছে।
এর আগে গত ১৯ অক্টোবর প্রকাশিত ডিভিডেন্ড ঘোষণাসংক্রান্ত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় কোম্পানিটি সভা আয়োজনের এই নতুন সিদ্ধান্ত জানিয়েছে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির এজিএম আয়োজনের প্রক্রিয়া চূড়ান্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের এই কোম্পানির ৪৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করতে নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের বিস্তারিত তথ্য শেয়ারহোল্ডারদের পরবর্তীতে জানানো হবে।










