হাফ সেঞ্চুরির আগেই ফিরলেন সোহান, দেখেনিন সর্বশেষ স্কোর
এরপর ষষ্ঠ উইকেটে দলের হাল ধরেন ইয়াসির আলী রাব্বি ও নুরুল হাসান সোহান। এই দুজনে যোগ করেন ৬০ রান। ব্যক্তিগত ৪১ রানে সোহান সাউদির বলে এলবিডব্লিউ হলে এই জুটি ভাঙে।
এর আগে দিনের শুরু থেকেই দাপট দেখান বাংলাদেশের পেসাররা। এদিন শুরুতেই স্বাগতিকরা কনওয়ের উইকেট হারায়। ৯৯ রান তুলে অপরাজিত থাকা কনওয়ে সেঞ্চুরি হাঁকিয়ে ব্যক্তিগত ১০৯ রানে রান আউট হয়ে ফিরেছেন।
এর খানির পরেই তাসকিন আহমেদকে ড্রাইভ করে চার মেরে ডাবল সেঞ্চুরি তুলে নেন কিউই অধিনায়ক লাথাম। তিনি ম্যাজিক ফিগারে পৌঁছান ৩০৬ বলে। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ডাবল সেঞ্চুরি করলেন লাথাম।
ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা রস টেলরকে ফিরিয়েছেন এবাদত হোসেন। এই পেসারের ফুলার বল লেগ সাইডে খেলতে চেয়েছিলেন টেলর। যদিও স্কয়ার লেগে সহজ ক্যাচ লুফে নেন শরিফুল ইসলাম।
টেলর ফেরার পর ২০৮ রানে আউট হয়ে যেতে পারতেন লাথাম। যদিও তাসকিন তার ফিরতি ক্যাচ হাত ফসকেছেন অল্পের জন্য। যদিও হ্যানরি নিকোলসকে রানের খাতা খোলার আগেই নিজের দ্বিতীয় শিকার বানান এবাদত।
এই পেসারের বলে ইন সাইড এজ হয়েছিলেন নিকোলস। যদিও আম্পায়ার শুরুতে আউট দেননি। মুমিনুল হক রিভিউ নিলে দেখা যায় বল ব্যাটে লেগে জমা পড়েছে নুরুল হাসান সোহানের হাতে।
মধ্যাহ্নভোজের বিরতির আগে ৩ রান করা ড্যারিল মিচেলকে নিজের শিকার বানান শরিফুল। প্রথম সেশনে ৭৪ রান তুলতে গিয়ে ৪ উইকেট হারিয়েছে কিউইরা। মধ্যাহ্নভোজের বিরতির পর দ্রুত রান তুলতে থাকে কিউইরা।
অধিনায়ক টম লাথাম ২৫২ রান করে মুমিনুল হকের বলে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপর হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন টম ব্ল্যান্ডেল। ৫২১ রানে ইনিংস ঘোষণার সময় ব্ল্যান্ডেল ৫৭ ও কাইল জেমিসন ৪ রানে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড- ৫২১/৬ (১২৮.৫ ওভার) (লাথাম ২৫২, ইয়ং ৫৪, কনওয়ে ১০৯, রস টেলর ২৮, ব্ল্যান্ডেল ৫৭; এবাদত ২/১৪৩, শরিফুল ২/৭৯)
বাংলাদেশ-১০৯/৬ (৩৫.৫ ওভার) (ইয়াসির ৪২*, মেহেদি হাসান মিরাজ ৫* নুরুল ৪১; বোল্ট ৩/২০, সাউদি ৩/২৪)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live