শেষ হলো বাংলাদেশ ও নিউজল্যান্ডের মধ্যকার ২য় টেস্টের ২য় দিনের খেলা, দেখেনিন স্কোরকার্ড
এরপর ষষ্ঠ উইকেটে দলের হাল ধরেন ইয়াসির আলী রাব্বি ও নুরুল হাসান সোহান। এই দুজনে যোগ করেন ৬০ রান। ব্যক্তিগত ৪১ রানে সোহান সাউদির বলে এলবিডব্লিউ হলে এই জুটি ভাঙে। বোল্টের বলে বোল্ট হয়ে ৫ রানে ফিরেন মেহেদি এবং রানের খাতা না খুলে ০ রানে ফিরেন তাসকিন আহমেদ। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে ৫৫ রানের মাথায় জেমিকনের বলে আউট হলেন ইয়াসির আলী।
এর আগে দিনের শুরু থেকেই দাপট দেখান বাংলাদেশের পেসাররা। এদিন শুরুতেই স্বাগতিকরা কনওয়ের উইকেট হারায়। ৯৯ রান তুলে অপরাজিত থাকা কনওয়ে সেঞ্চুরি হাঁকিয়ে ব্যক্তিগত ১০৯ রানে রান আউট হয়ে ফিরেছেন।
এর খানির পরেই তাসকিন আহমেদকে ড্রাইভ করে চার মেরে ডাবল সেঞ্চুরি তুলে নেন কিউই অধিনায়ক লাথাম। তিনি ম্যাজিক ফিগারে পৌঁছান ৩০৬ বলে। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ডাবল সেঞ্চুরি করলেন লাথাম।
ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা রস টেলরকে ফিরিয়েছেন এবাদত হোসেন। এই পেসারের ফুলার বল লেগ সাইডে খেলতে চেয়েছিলেন টেলর। যদিও স্কয়ার লেগে সহজ ক্যাচ লুফে নেন শরিফুল ইসলাম।
টেলর ফেরার পর ২০৮ রানে আউট হয়ে যেতে পারতেন লাথাম। যদিও তাসকিন তার ফিরতি ক্যাচ হাত ফসকেছেন অল্পের জন্য। যদিও হ্যানরি নিকোলসকে রানের খাতা খোলার আগেই নিজের দ্বিতীয় শিকার বানান এবাদত।
এই পেসারের বলে ইন সাইড এজ হয়েছিলেন নিকোলস। যদিও আম্পায়ার শুরুতে আউট দেননি। মুমিনুল হক রিভিউ নিলে দেখা যায় বল ব্যাটে লেগে জমা পড়েছে নুরুল হাসান সোহানের হাতে।
মধ্যাহ্নভোজের বিরতির আগে ৩ রান করা ড্যারিল মিচেলকে নিজের শিকার বানান শরিফুল। প্রথম সেশনে ৭৪ রান তুলতে গিয়ে ৪ উইকেট হারিয়েছে কিউইরা। মধ্যাহ্নভোজের বিরতির পর দ্রুত রান তুলতে থাকে কিউইরা।
অধিনায়ক টম লাথাম ২৫২ রান করে মুমিনুল হকের বলে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপর হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন টম ব্ল্যান্ডেল। ৫২১ রানে ইনিংস ঘোষণার সময় ব্ল্যান্ডেল ৫৭ ও কাইল জেমিসন ৪ রানে অপরাজিত ছিলেন।
প্রথম ইনিংসে নিউজল্যান্ড করে ৫২১ রান, বাংলাদেশ অলআউট হয় মাত্র ১২৬ রানে বাংলাদেশের আরও প্রয়োজন ৩৯৫ রান।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড- ৫২১/৬ (১২৮.৫ ওভার) (লাথাম ২৫২, ইয়ং ৫৪, কনওয়ে ১০৯, রস টেলর ২৮, ব্ল্যান্ডেল ৫৭; এবাদত ২/১৪৩, শরিফুল ২/৭৯)
বাংলাদেশ-১২৬/১০(৪১.২ওভার) (ইয়াসির ৫৫, এবাদত ০*, শরিফুল ২ তাসকিন ০, মেহেদি হাসান মিরাজ ৫, নুরুল ৪১, লিটন দাস ৮, সাদমান ইসলাম (৭), মোহাম্মদ নাইম শেখ (০), নাজমুল হোসেন শান্ত (৪), মুমিনুল হক (০) ; বোল্ট ৫/৪৩, সাউদি ৩/২৪)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন