প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে এতো বাজে ভাবে হারের পর যা বললেন মুমিনুল
টাইগারদের ওপেনিং জুটি ব্যর্থ হয় এবং তৃতীয় দিনে ২৭৮ রানে অলআউট হয় টাইগাররা। যদিও দলের এমন বেহাল দশার মধ্যে ব্যাট হাতে শতক হাঁকিয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন লিটন দাস। তবে বয়সের ভারে শুধু ব্যবধান কমেছে। লিটন দাসের ১০২ রানের ইনিংসের পরও ১১৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা।
যদিও দলের এমন বেহাল দশার মধ্যে ব্যাট হাতে শতক হাঁকিয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন লিটন দাস। তবে তার এই শতক কেবল হারের ব্যবধানই কমিয়েছে। লিটন দাসের ১০২ রানের ইনিংসের পরও টাইগাররা এই ম্যাচ হেরেছে ইনিংস ও ১১৭ রানের বড় ব্যবধানে।
মঙ্গানুইয়ে ব্যাটিং-বোলিং দুই বিভাগ থেকেই টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্স যেন ঢাকা পড়েছে ক্রাইস্টচার্চের সবুজ উইকেটে এসে।
কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ হারলেও প্রথম ম্যাচে জয় তুলে নেয়ায় দুই ম্যাচের এই টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মত সিরিজ ড্র করেই ফিরতে হল তাই টাইগারদের।
এদিকে দলের এমন পারফরম্যান্সের পর টাইগার অধিনায়ক মুমিনুল হক এর কারণ ব্যাখ্যা করেছেন। তার মতে সিরিজের দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্স হতাশাজনক হলেও স্বস্তি হয়েছে বিদেশের মাটিতে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম ম্যাচ জয়।
দ্বিতীয় ম্যাচ শেষে মুমিনুল হক বলেন, ‘’আমি খুবই গর্বিত, বিশেষ করে বিদেশের মাটিতে খেলা ছিল। প্রথম টেস্ট নিয়ে আমি খুবই গর্বিত তবে দ্বিতীয় ম্যাচে আমাদের পারফরম্যান্স হতাশাজনক ছিল। সিরিজের প্রথম টেস্ট ম্যাচে জয় ছিনিয়ে আনাটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল।‘’
চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে থাকা এই সিরিজের ফলাফল ১-১ এ ড্র হলেও এখান থেকে ইতিবাচক দিক খুঁজে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন টাইগার অধিনায়ক।
মুমিনুল আরও বলেন, ‘’বিদেশের মাটিতে খেলা অনেককতা ক্রিকেটারদের মানসিকতার উপর নির্ভর করে। আমাদের এখান থেকে বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে। এবাদত সত্যিই অনেক ভালো ব্যাটিং করেছে। লিটন দাসও ব্যাট হাতে ভালো করেছে। সে যখন ব্যাট করে তখন এই পিচকে কঠিন মনে হত না।‘’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ