বাংলাদেশ সফরের সেই চমক এবার অস্ট্রেলিয়াকে দেখাবে নিউজিল্যান্ড: গ্যারি স্টিড
তার ঠিক পরেই, ১৭ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ নিউজিল্যান্ডের। ‘বায়োবাবল’ ঝামেলার কথা মাথায় রেখে দুই সফরে দুটি আলাদা দল করার কথা ভাবছে কিউইরা।
নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমার মনে হয় না, টেস্টের কোনো খেলোয়াড় থাকবে (অস্ট্রেলিয়া সিরিজে)। এই মুহূর্তে যে ভ্রমণ এবং আইসোলেশনের ঝক্কি, আমরা তো দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে কেবল দুই বা তিনটা দিন পাবো।’
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। কিন্তু ঢাকায় ওই সিরিজে বিশ্বকাপ দলের কেউই ছিলেন না। এরপর পাকিস্তানের বিপক্ষে বাতিল হওয়া সিরিজেও একই দলকে বেছে নিয়েছিল কিউইরা।
এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তেমন কিছু করারই পরিকল্পনা। গ্যারি স্টিড বলেন, ‘খুব সম্ভবত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে যেমন দেখেছিলেন, তেমন কিছু দেখবেন। অনেকটা সেরকম দলই হবে। তবে এবার থাকবে না টেস্ট দলের খেলোয়াড়রা।’
তার মানে বাংলাদেশের বিপক্ষে সম্প্রতি টেস্ট সিরিজ ড্র করা দলের কেউ থাকছেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। বলতে গেলে দ্বিতীয় সারির দল নিয়ে ঘরের মাঠের অসিদের মোকাবেলা করবে নিউজিল্যান্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)