বিপিএলে খেলতে আসার আগ মূহুর্তে যা বললেন ফাফ ডু প্লেসি
শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। ভিডিও বার্তায় লেখা হয়েছে, "প্রথমবারের মতো, বঙ্গবন্ধু বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে চুক্তিবদ্ধ করেছেন। ভক্তরা, আসুন দেখি বিশ্বের অন্যতম সেরা তারকা আমাদের কী সুখবর পাঠিয়েছেন।" "আমি শুনতে চাই। ফাফ ডু প্লেসিসের জয়ের শব্দ।"
সেই ভিডিও বার্তায় ডু প্লেসি বলেন, ‘আমি ফাফ ডু প্লেসি বলছি। কুমিল্লা ও বিপিএলে যোগ দিতে আমি মুখিয়ে আছি। এবারই প্রথমবার বিপিএলে খেলব। আমি আমাদের সফল ও শক্তিশালী দলের সাথে যোগ দিতে উদগ্রীব। শীঘ্রই দেখা হবে। আশা করছি দারুণ এক টুর্নামেন্ট কাটবে।’
বিপিএলের অষ্টম আসরকে সামনে রেখে কুমিল্লা বেশ শক্তিশালী দল গড়েছে। ফাফ ডু প্লেসি ছাড়াও স্কোয়াডে সরাসরি চুক্তি করে ভেড়ানো হয় মঈন আলী ও সুনীল নারাইনকে। দেশের বেশ কয়েকজন তারকাও আছেন দুইবারের শিরোপাজয়ী দলটিতে।
মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারাইন, ক্যামেরন ডেলপোর্ট, করিম জানাত, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, কুশল মেন্ডিস, ওশেন থমাস, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, শেখ মেহেদী হাসান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন