বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ,দেখেনিন সময়
প্রথমবারের মতো বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে যাচ্ছে বাংলাদেশের তরুণরা। ২০২০ সালের যুব বিশ্বকাপ জয়ের পর এবারও একই প্রত্যাশা রয়েছে দলটির। সেই প্রত্যাশা পূরণের মিশনে আজ প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
আজ সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে যুব টাইগাররা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভি।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ১৫৫ রানের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। যদিও পাকিস্থানের বিপক্ষে তেমন ভালোকিছু করতে পারেনি যুবারা। তবে সামগ্রিকভাবে, ওয়েস্ট ইন্ডিজের উইকেট পরিস্থিতি সম্পর্কে তরুণরা সচেতন।
ম্যাচের আগে এক ভিডিওবার্তায় বাংলাদেশ দলের অধিনায়ক রাকিবুল হাসান বলেছেন, আগামীকাল (রোববার)) আমাদের প্রথম ম্যাচ। আমরা সবাই সুস্থ আছি। ভালো একটা প্রস্তুতি নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবো। এখানে আসার পর দুইটা প্রস্তুতি ম্যাচ খেলেছি। ফলে এখানের উইকেট, কন্ডিশন সম্পর্কে একটা ধারণা জন্মেছে।’
নিজের পরিকল্পনা ও প্রক্রিয়ায় ওপর পূর্ণ আস্থার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন আমরা যদি আমাদের পরিকল্পনা ও প্রক্রিয়া অনুযায়ী মাঠে শতভাগ দিতে পারি, তাহলে ভালো একটা ফল নিয়েই ম্যাচটা শেষ করতে পারবো। ইনশাআল্লাহ্।’
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় স্বাভাবিকভাবেই শিরোপা ধরে রাখা একটি প্রত্যাশা বা চাপ রয়েছে এবারের যুবাদের ওপর। তবে শুরুতেই সেই বড় লক্ষ্যের দিকে তাকাতে চান না অধিনায়ক রাকিবুল। তার দলের লক্ষ্য, ম্যাচ বাই ম্যাচ খেলে এগুনো।
রাকিবুল বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো ম্যাচ বাই ম্যাচ ধরে এগুনো। প্রথমে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ। এরপর প্রথম রাউন্ডে আরও দুই ম্যাচ আছে। এখন ইংল্যান্ডের বিপক্ষে ভালো একটা ফল নিয়ে পরের ম্যাচগুলোতেও ভালো করে দ্বিতীয় রাউন্ডে যাবো ইনশাআল্লাহ্।’
বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে ইংল্যান্ড ছাড়া অন্য দুই প্রতিপক্ষ আরব আমিরাত ও কানাডা। আগামী ২০ জানুয়ারি কানাডা ও ২২ জানুয়ারি আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তবে এ দুইটি ম্যাচ টিভিতে সরাসরি দেখা যাবে না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)