অবিশ্বাস্য: দুর্দান্ত হ্যাটট্রিকে ট্রিপুল সেঞ্চুরি লেওয়ানডস্কির
শনিবার রাতে বুন্দেসলিগায় কোলোনকে ৪-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। লেভান্ডোস্কি একাই তিনটি গোল করে আরেকটি হ্যাটট্রিক করেন। হ্যাটট্রিক তাকে বুন্দেসলিগায় ৩০০ গোল করা দ্বিতীয় পোলিশ তারকা বানিয়েছে।
ম্যাচের নবম মিনিটে লেওয়ানডস্কিই খুলেছিলেন গোলের খাতা। এরপর ২৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেন কোরেন্তিন তোলিসো। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে নিজের দ্বিতীয় এবং ৭৪ মিনিটে হ্যাটট্রিক করার মাধ্যমে দলের হালি গোলও পূরণ করেন সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার।
বুন্দেসলিগার ইতিহাসে লেওয়ানডস্কির আগে একমাত্র ফুটবলার হিসেবে ৩০০'র বেশি গোল করেছেন জার্মান কিংবদন্তি জার্ড মুলার। তিনি ক্যারিয়ার শেষ করেছেন ৩৬৫ গোল নিয়ে। আর দুই মৌসুম জার্মানির লিগে খেললেই হয়তো রেকর্ডটি নিজের করে নেবেন লেওয়ানডস্কি।
গত মৌসুমে রেকর্ড ৪১ গোল করার পর চলতি মৌসুমেও একই পথে হাঁটছেন পোল্যান্ডের এই তারকা। এখন পর্যন্ত লিগে ১৯ ম্যাচে করেছেন ২৩ গোল। নিজের রেকর্ড ভাঙতে বাকি ১৫ ম্যাচ থেকে করতে হবে ১৯ গোল। যা বর্তমান ফর্মে খুব একটা কঠিন মনে হচ্ছে না।
লেওয়ানডস্কির হ্যাটট্রিকের ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হয়েছে বায়ার্নের। লিগের ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। কোলন ২৮ পয়েন্ট নিয়ে আছে আট নম্বরে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)