বিপিএল মাতাতে আসতে শুরু করেছেন বিদেশি তারকা ক্রিকেটাররা
আবার এদিকে ফরচুন বরিশালের পাঁচ বিদেশি ক্রিকেটারের আসার সময় জানিয়ে দিয়েছে। চ্যাম্পিয়ন খ্যাত ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো আসবেন সোমবার (১৮ জানুয়ারি) সকালে। ওই রাতেই ঢাকায় পা রাখবেন দলের ইংলিশ তারকা জ্যাক লিন্টট।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলে আছেন দ্য ইউনিভার্স বস ক্রিস গেইলও। তবে তাকে প্রথম থেকেই পাচ্ছে না বরিশাল। আগামী শনিবার (২২ জানুয়ারি) রাতে বিপিএল খেলতে আসছেন গেইল। তার স্বদেশি পেসার আলঝারি জোসেফ আসবেন বুধবার।
বরিশালের পঞ্চম বিদেশি, সময়ের অন্যতম সেরা স্পিনার আফগান মুজিব উর রহমান বাংলাদেশে আসবেন আগামী সপ্তাহের বুধবার, ২৬ জানুয়ারি। আপাতত বরিশাল স্কোয়াডে রয়েছেন এই পাঁচ বিদেশি ক্রিকেটার। স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আজ থেকে অনুশীলন শুরু করে দিয়েছে তারা।
প্রথমবারের মতো বিপিএল খেলার অপেক্ষায় থাকা উইল জ্যাকসকে আজ স্বাগত অভ্যর্থনা জানিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সিওও, সৈয়দ ইয়াসির আলম। ঢাকায় পা রেখেই নিজের উত্তেজনার কথা জানিয়েছেন উইল জ্যাকস। এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ধন্যবাদ আমাকে দলে নেওয়ার জন্য। এখানে আমি প্রথমবারের মতো খেলবো। অনেক বড় তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলবো। চেষ্টা থাকবে নিজের সেরাটা দেয়ার। এই দলে অনেকই আছেন যারা অনেক দিন ধরে জাতীয় দলকে সার্ভিস দিচ্ছেন, তাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারবো। খুবই ভালো লাগছে।
মূলত টপ অর্ডার ব্যাটার হিসেবে পরিচিত হলেও, অফস্পিনটাও ভালো জানেন ২৩ বছর বয়সী উইল জ্যাকস। এখন পর্যন্ত ৬৪ টি-টোয়েন্টি ম্যাচের ৫৭ ইনিংসে প্রায় ১৫৫ স্ট্রাইক রেটে ১২৯৯ রান করেছেন তিনি। আর হাত ঘুরিয়ে উইকেট পেয়েছেন ১৮টি, ইকোনমি ৭.১৭।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?