স্প্যানিশ কাপের ফাইনাল: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বিলবাও বনাম রিয়াল মাদ্রিদের খেলা
সৌদি কিং ফাহদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রিয়ালের সাথে সমতা আনে বিলবাও। কিন্তু তারা ১৪শট নিয়ে গোল করতে পারেননি, মাত্র দুটি শট লক্ষ্যে ছিল। অন্যদিকে রিয়াল চারটি শটে লক্ষ্য রেখে দুটিতেই গোল করেছে। তাই জিতেছে।
সুপার কাপের সবশেষ আসরের চ্যাম্পিয়ন ছিল বিলবাও। এবার তাদেরকে রানার্সআপ বানিয়ে ১২তম সুপার কাপ শিরোপা জিতলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই টুর্নামেন্টে সর্বোচ্চ ১৩ শিরোপা জয়ের রেকর্ড রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার।
রোববারের ফাইনালে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৩৮ মিনিট পর্যন্ত। নিজেদের অর্ধে বল পেয়েছিলেন লুকা মদ্রিচ। তিনি রদ্রিগোকে দিয়ে এগিয়ে যান সামনে। রদ্রিগো আরও সামনে এগিয়ে কাটব্যাক করেন মদ্রিচের উদ্দেশ্যে। ফিরতি বল পেয়ে জোরালো শটে প্রথম গোল করেন মদ্রিচ।
দ্বিতীয় গোলটি হয় দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২ মিনিটে গিয়ে। পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ডি-বক্সের মাথা থেকে তার শট প্রতিপক্ষ ডিফেন্ডার আলভারেজের হাতে লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
দুই গোলে এগিয়ে গেলেও রিয়ালের চিন্তার কারণ হতে পারতো ম্যাচের ৮৭ মিনিটে পাওয়া এডের মিলিটাওয়ের লাল কার্ড। গোল মুখে হ্যান্ডবল করায় লাল কার্ড দেখেন মিলিটাও। আর পেনাল্টি পায় বিলবাও। তবে সেটি রুখে দিয়ে দলকে উদ্ধার করেন গোলরক্ষক থিবো কর্তোয়া। যা নিশ্চিত করে রিয়ালের জয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?