অবিশ্বাস্য কারণে বিপিএলের প্রথম ম্যাচে অনিশ্চিত লিটন
এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের বিশ্রাম দিতে দলগুলোকে নির্দেশ দিয়েছিল বোর্ড। কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, বিশ্রামের কারণে প্রথম ম্যাচ মিস করতে পারেন লিটন। তবে দলের প্রধান কোচ মোহাম্মদ স্লাউদ্দিন এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে চাননি।
তিনি বলেন, ‘এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। লিটনের সাথে আমার এখনও দেখা হয়নি। কথা হোক, তারপর সিদ্ধান্ত নিব।’ সালাউদ্দিন অবশ্য টানা ক্রিকেটের মধ্যে থাকা ক্রিকেটারদের বিশ্রামের পক্ষে। তিনি বলেন, ‘যারা বিসিএল, এনসিএলে খেলেছে তারা যথেষ্ট ম্যাচ খেলেছে। তাদের বিশ্রামও জরুরী। এই টুর্নামেন্টও এক মাসের। এতগুলো ম্যাচ খেলার ক্ষেত্রে ইঞ্জুরির ব্যাপারটি মাথায় রাখতে হবে।
নিউজিল্যান্ড সফরে যারা ছিল, বায়োবাবলে থাকতে থাকতে তাদেরও মানসিক স্বস্তি দরকার। এ কারণে কিছু ছেলেদের বিশ্রাম দিয়েছি।’ অনানুষ্ঠানিকভাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রস্তুতি শুরু করে দিলেও ক্রিকেটাররা তাই আগামী কিছু দিন ছুটি কাটাতে পারবেন, জানান প্রধান কোচ সালাউদ্দিন।
তার ভাষায়, ‘স্থানীয় ক্রিকেটাররা ২-১ দিন ছুটি নিতে পারে। আমিও চাই না তাদের জোর করে আনতে। তাদেরও পরিবার আছে, অনেক দিন ধরে তারা পরিবারের বাইরে। পরিবারকে সময় দেওয়া উচিৎ। পুরো টুর্নামেন্টে যেন ফ্রেশ থাকতে পারে এজন্য তাদের বিশ্রাম দেওয়া উচিৎ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?