৫৮৩ রানের ম্যাচে অবিশ্বাস্য জয় তুলে নিলো জিম্বাবুয়ে
জিম্বাবুয়ের জয়ের ভিত গড়ে দেন ব্যাটসম্যানরা। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ৮ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটসম্যানরা প্রায় সবাই রান পেয়েছেন। উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন তাকুদজওয়ানাশে কাইতানো ও রেজিস চাকাভা। ২৮ বলে ২৬ রান করে কাইতানো ও ৫০ বলে ৪৭ রান করে আউট হন চাকাভা।
এরপর শন উইলিয়মসের সঙ্গে ১০৬ রানের বড় জুটি গড়েন অধিনায়ক ক্রেইগ আরভিন। ৫৬ বলে ৪৮ রান করে উইলিয়ামস ফিরলে ভাঙে এই জুটি। সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন আরভিন। দুর্ভাগ্য তার। ৯৮ বলে ১০ বাউন্ডারিতে ৯১ রান করে মহেশ থিকসানার বলে বোল্ড হন তিনি।
শেষদিকে সিকান্দার রাজার ৪৬ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংসে তিনশোর্ধ্ব সংগ্রহ পেয়ে যায় জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার পক্ষে ৫১ রানে ৩টি উইকেট নেন জেফ্রে ভেন্ডারসে।
৩০৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৬৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক দাসুন শানাকা। বলতে গেলে একাই দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু ৪৫তম ওভারে টেন্ডাই চাতারার বলে তিনি ফিরে গেলে কার্যত শেষ হয়ে যায় লঙ্কানদের আশা। ৭ চার ও ৪ ছক্কায় সাজানো ইনিংসটিতে শানাকা করেন ৯৪ বলে ১০২ রান। শেষপর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৮০ রানে থামে শ্রীলঙ্কা।
জিম্বাবুয়ের পক্ষে ৩ উইকেট করে নিয়েছেন টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি। ৯১ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কারটি হাতে উঠেছে ক্রেইগ আরভিনের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত