শৈত্যপ্রবাহ ও বৃষ্টিপাত নিয়ে নতুন আপডেট দিল আবহাওয়া অধিদপ্তর
গত রোববার (১৬ জানুয়ারি) কুড়িগ্রাম ও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়। শৈত্যপ্রবাহ দিনাজপুর, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজারে বিস্তৃত হয় সোমবার। মঙ্গলবার নওগাঁওতেও শৈত্যপ্রবাহ বইছিল। এছাড়া পঞ্চগড়, দিনাজপুরেও ছিল মৃদু শৈত্যপ্রবাহ।
বুধবার (১৯ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায়ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮। বিচ্ছিন্নভাবে দুটি অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হওয়ায় একে শৈত্যপ্রবাহ বলছে না আবহাওয়া বিভাগ।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, আজ (বুধবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে জানিয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- ২৫ আগস্ট আজকের স্বর্ণের দর
- আজকের স্বর্ণের দাম কত? ২২ ক্যারেটের ভরিতে নতুন দর
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ, জেনে নিন কারা পাবেন সুবিধা
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব
- ‘রাস্তায় বেরোতে না পারেন, সে ব্যবস্থা করব’
- নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর মুখে গুরুত্বপূর্ণ বার্তা
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে নতুন মোড়, এবার সামনে এল হাসনাতের দাবি
- ৫ বিষয়ে ৪০০ নম্বর, ২০-৪০ শতাংশ শিক্ষার্থী পাবে বৃত্তি পরীক্ষার সুযোগ