MD Zamirul Islam
Senior Reporter
বিএসসিতে ৫৪ বছরের রেকর্ড মুনাফা: বিএসসিকে নতুন লক্ষ্য দিলেন ইউনূস
বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি) একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কৌশলগত নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিএসসিকে এমনভাবে পরিচালনা করতে হবে যেন ভবিষ্যতে নতুন জাহাজ কেনা বা বহর সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটিকে অন্যের ওপর নির্ভর করতে না হয়; বরং নিজস্ব আয় থেকেই যেন সেই খরচ মেটানো সম্ভব হয়।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএসসি কর্তৃক বাস্তবায়িত জাহাজ ক্রয় প্রকল্পের ঋণের কিস্তি এবং ২০২৪-২৫ অর্থবছরের লভ্যাংশ বাবদ মোট ২০৩ কোটি ৪৭ লাখ টাকার চেক গ্রহণকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার হাতে এই চেক তুলে দেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এবং বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।
সাফল্যের শিখরে বিএসসি
অনুষ্ঠানে জানানো হয়, গত ৫৪ বছরের পথচলায় সর্বশেষ অর্থবছরটি ছিল বিএসসির জন্য সবচেয়ে গৌরবোজ্জ্বল। এই সময়ে প্রতিষ্ঠানটি প্রায় ৮০০ কোটি টাকা আয়ের বিপরীতে ৩০৬ কোটি ৫৬ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ সাফল্য। মূলত ২০১৮–১৯ অর্থবছরে বহরে যুক্ত হওয়া পাঁচটি বাণিজ্যিক জাহাজের হাত ধরেই এই অভাবনীয় প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
দক্ষ মানবসম্পদ ও কর্মসংস্থান
প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে নাবিকদের কর্মসংস্থান বৃদ্ধি এবং বিশ্বমানের প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, জাহাজের সংখ্যা বাড়ানো হলে কেবল আয়ের সক্ষমতাই বাড়বে না, বরং আমাদের নাবিকদের জন্য নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হবে। একই সঙ্গে মেরিন একাডেমির প্রশিক্ষকদের মানসম্মত সম্মানী নিশ্চিত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, দক্ষ নাবিক গড়তে হলে মেধাবী প্রশিক্ষকদের ধরে রাখা অত্যন্ত জরুরি।
বহর সম্প্রসারণের মহাপরিকল্পনা
প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে ইতোমধ্যেই বিএসসি তাদের বহরকে আরও আধুনিক করার কাজ শুরু করেছে। নিজস্ব অর্থায়নে কেনা দুটি বিশাল বাল্ক ক্যারিয়ারের মধ্যে 'বাংলার প্রগতি' গত অক্টোবরে বহরে যুক্ত হয়েছে। আগামী ৩০ জানুয়ারি 'বাংলার নবযাত্রা' নামের দ্বিতীয় জাহাজটি ডেলিভারি পাওয়ার কথা রয়েছে। এছাড়া চীন সরকারের সহায়তায় (জি-টু-জি ভিত্তিতে) আরও চারটি বড় আকারের মাদার ভেসেল সংগ্রহের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে।
সরকারি চুক্তি অনুযায়ী, চীন সরকারের ঋণ পরিশোধের অংশ হিসেবে আগামী ১৩ বছরে বিএসসি রাষ্ট্রীয় কোষাগারে মোট ২ হাজার ৪২৫ কোটি ২ লাখ টাকা জমা দেবে।
সোহেল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSc Result 2026 তারিখ চূড়ান্ত, স্কুলে ভর্তি নিয়ে নতুন নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- মেসির জীবনে নেমে এলো শোকের ছায়া
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- সূর্যগ্রহণের দিন আকাশে চোখ ধাঁধানো দৃশ্য, জেনে নিন সময় ও স্থান