ব্রেকিং নিউজ: রোহিত নয় চমক দিয়ে ভারতের নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিসিআই
তাই ভারতের নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা। শেষ পর্যন্ত উইকেটরক্ষক-ব্যাটসম্যান কেএল রাহুলের পরিবর্তে রোহিতকে নেওয়া হয়। এর আগে টেস্ট সিরিজে কোহলি ইনজুরিতে পড়েছিলেন এবং তার স্থলাভিষিক্ত হন রাহুল।
সাম্প্রতিককালে ভারতীয় ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে তর্ক-বিতর্ক চললেও রাহুলকে অধিনায়ক করার পেছনের রোহিতের ইনজুরিই প্রধান কারণ। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকায় টেস্টের পর ওয়ানডে সিরিজেও রোহিত শর্মাকে পাচ্ছে না ভারত। চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি।
সাদা বলের ক্রিকেটের অধিনায়কের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। সহ-অধিনায়ক করা হয়েছে পেসার জসপ্রিত বুমরাহকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করে ভারত। দলে ফিরেছেন বিরাট কোহলি, রিশভ পন্ত, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। এ ছাড়া সুযোগ পেয়েছেন সাড়ে চার বছর ধরে ওয়ানডে দলের বাইরে থাকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারা অফস্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে রাখা হয়েছে স্কোয়াডে।
চোট কাটিয়ে ফিরেছেন শ্রেয়াস আইয়ার। তবে ফিটনেস না থাকায় বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা। বুধবার পার্লে হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এছাড়া একই মাঠে ২১ জানুয়ারি দ্বিতীয় ও ২৩ জানুয়ারি কেপটাউনে হবে তৃতীয় ও শেষ ম্যাচ।
এদিকে প্রোটিয়াদের বিপক্ষে ওডিআই সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে রাহুলকে টেস্ট দলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নাম নিয়ে জল্পনা শুরু হওয়ার আগে আমি খুব একটা মাথা ঘামাইনি। জোহানেসবার্গে দলকে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য হয়েছিল। খেলার ফল আমাদের পক্ষে না গেলেও আমি অনেক কিছু শিখেছি। তার জন্য আমি গর্বিত।’
দায়িত্ব পেলে তিনি সম্মানিত বোধ করবেন বলেও জানিয়েছেন রাহুল। বলেন, ‘দেশকে নেতৃত্ব দেওয়া সব সময় বিশেষ অনুভূতি। যদি আমাকে টেস্ট দলের অধিনায়ক করা হয় তাহলে সেটা অনেক বড় দায়িত্ব হবে। আমি সেই দায়িত্ব নিতে তৈরি। তবে এই মুহূর্তে আমি অত কিছু ভাবছি না। শুধু সামনের ম্যাচের কথা ভাবছি।’
ভারতের ওয়ানডে স্কোয়াড লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস, আইয়ার, ভেঙ্কাটেশ আইয়ার, রিশাভ পান্ত (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), যুজবেন্দ্র চেহেল, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দিপক চাহার, প্রসিধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত