বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হতে চায় শন টেইট যা ভাবছে বিসিবি
তাকে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। খেলোয়াড়ী জীবনে অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার শন টেইটকে ধরা হতো তার সময়ে বিশ্বের অন্যতম সেরা। এই তো সেদিনও তিনি ছিলেন আফগানদের বোলিং কোচ।
টিম অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি- তিন ফরম্যাটে অংশ নিলেও সুনাম কুড়িয়েছেন ওয়ানডেতেই বেশি। ২০০৭ সালের রিকি পন্টিংয়ের দুর্দমনীয় অস্ট্রেলিয়ান স্কোয়াডের অন্যতম সদস্য শন টেইট এখন বাংলাদেশে।
তিনি এসেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ হয়ে। দলটির হেড কোচ পল নিক্সন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেটে গত দু’দিন তিন দ্রুত গতির বোলার শরিফুল, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং শারীরিক প্রতিবন্দী আকসিরকে দেখেছেন শন টেইট।
আজ সাংবাদিকদের সঙ্গে আলাপে এক পর্যায়ে বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার ইচ্ছের কথা জানান এ অসি ক্রিকেট ব্যক্তিত্ব। ওটিস গিবসনের ছেড়ে দেয়া পেস বোলিং কোচ পদ পেতে আগ্রহী তিনি।
তারকা খ্যাতি, আন্তর্জাতিক পরিচিতি ধরলে শন টেইট হবেন হাই প্রোফাইল বোলিং কোচ। এমন একজন যেচে বাংলাদেশ দলের বোলিং কোচ হতে চাচ্ছেন, তার এ ইচ্ছেটাকে কিভাবে দেখছে বিসিবি?
সে প্রশ্নের উত্তর খুঁজতে যোগাযোগ করা হয়েছিল বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান জালাল ইউনুসের সঙ্গে। জালালের কথা, ‘আমরা আসলে তাৎক্ষণিকভাবে কী প্রতিক্রিয়া জানাতে পারি? শন টেইট আগ্রহ দেখিয়েছেন। আমরাও মিডিয়ার মাধ্যমে জানলাম। দেখা যাক বিপিএলে তার পারফরমেন্সটা দেখি। তার কোচিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসাররা কেমন করে? তারপর অবস্থা দেখে ও বুঝে পরবর্তী পন্থা ঠিক করবো।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত