বিপিএল: চট্টগ্রাম চেলেঞ্জার্সের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো সাকিবের বরিশাল
এখনো ফেভারিট দলের তালিকায় থাকা বরিশালের অধিনায়ক হবেন সাকিব আল হাসান। দলের ব্যাটিং অর্ডারে ক্রিস গেইলের মতো তারকা হয়েও প্রথম ম্যাচে তার সেবা পাচ্ছে না দলটি। ফলে তাদের বিকল্প ভাবতে হচ্ছে।
বরিশালের ব্যাটিং অর্ডারে নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান কিংবা ডোয়াইন ব্রাভোদেরকেই নিতে হবে দায়িত্ব। বোলিং বিভাগেও বেশ শক্তিশালী রয়েছে দলটি। ব্রাভো ও সাকিবের সাথে রয়েছেন জ্যাক লিনটট, আলজেরি জোসেফ ও মেহেদি হাসান রানাদের।
অন্যদিকে তারুণ্যনির্ভর দল গঠন করা চট্টগ্রাম কাগজে-কলমে কিছুটা পিছিয়ে রয়েছে বরিশাল থেকে। দলটিতে দেশী বড় কোনো তারকা ক্রিকেটার নেই বললেই। চলে। মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্বে থাকা চট্টগ্রামের ব্যাটিং এবং বোলিং দুই বিভাগই সামাল দিতে দেখা যাবে তরুণ ক্রিকেটারদের।
ব্যাটিং বিভাগে দলটির ভরসা হতে পারেন কেনার লুইস, উইল জ্যাকস, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব ও শামিম পাটোয়ারির মত ব্যাটসম্যানরা। এছাড়া বোলিং বিভাগে মেহেদি হাসান মিরাজের সাথে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারেন নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম কিংবা পেসার শরিফুল ইসলামরা।
চট্টগ্রাম চেলেঞ্জার্স বনাম ফরচুন বরিশালের মধ্যকার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ (২১ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে।
এক নজরে দেখে নেয়া যাক প্রথম ম্যাচে দুই দলের সম্ভাব্য সেরা একাদশ
চট্টগ্রাম চেলেঞ্জার্স: কেনার লুইস, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, শামিম পাটোয়ারি, উইল জ্যাকস, চ্যাডউইক ওয়ালটন, মেহেদি হাসান মিরাজ, বেনি হাওয়েল, মুকিদুল ইসলাম, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।
ফরচুন বরিশাল: নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, ইরফান শুক্কুর, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, সৈকত আলি, আলজেরি জোসেফ, ওবেদ ম্যাকয়, জ্যাক লিনটট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন