নতুন ইুতহাস: অবিশ্বাস্য ও অদ্ভুতুড়ে ভাবে তামিমের সরাসরি থ্রোয়ে রানআউট রাসেল
সৌম্য সরকার সুস্থ থাকলে হয়তো তানজিদ হাসান তামিমের সেরা একাদশে খেলা হতো না আজ। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কারণে খুলনা টাইগার্স দলে বিকল্প হিসেবে ডাক পেয়েছেন জুনিয়র তামিম। মাঠে দুটি গুরুত্বপূর্ণ ঘটনার জন্ম দেন তামিম।
শুক্রবার বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি মিনিস্টার ঢাকা ও খুলনা টাইগার্স। টস হেরে ব্যাট করতে নামা ঢাকার দুই বিদেশি ব্যাটার মোহাম্মদ শেহজাদ ও আন্দ্রে রাসেল সাজঘরে ফিরেছেন রানআউট হয়ে। দুজনই কাঁটা পড়েছেন তামিমের সরাসরি থ্রোয়ে।
এ দুই রানআউটের মধ্যে রাসেলেরটিই ছিল পুরোপুরি বিরল একটি ঘটনা। থিসারা পেরেরার করা ইনিংসের ১৫তম ওভারের পঞ্চম বলে কাউ কর্নার দিয়ে বিশাল এক ছক্কা হাঁকান রাসেল। পরের বলেই রানআউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
থিসারার মিডল স্ট্যাম্পে থাকা স্লোয়ার ডেলিভারিটি থার্ড ম্যানের দিকে ঠেলে দিয়ে কুইক সিঙ্গেলের জন্য দৌড় দেন রাসেল ও মাহমুদউল্লাহ রিয়াদ। থার্ডম্যানে দাঁড়ানো তানজিদ তামিম বল ধরেই থ্রো করেন স্ট্রাইক প্রান্তের স্ট্যাম্পে, যা ভেঙে দেয় স্ট্যাম্প। তবে মাহমুদউল্লাহ পপিং ক্রিজে ঢুকে যাওয়ায় বেঁচে যান।
তবে স্ট্রাইক প্রান্তে স্ট্যাম্প ভাঙার পর সেই বলই আবার আঘাত হানে নন স্ট্রাইক প্রান্তের স্ট্যাম্পে। কিন্তু তার আগে পপিং ক্রিজে ঢুকতে পারেননি রাসেল। অপরপ্রান্তে তাকিয়ে থাকতে থাকতে নিজের উইকেটই হারিয়ে বসেন তিনি। আর এক থ্রোয়ে দুই স্ট্যাম্প ভেঙে বিরল রানআউটের জন্ম দেন তামিম।
এর আগে ইনিংসের নবম ওভারের প্রথম বলে সরাসরি থ্রোয়ে শাহজাদকেও সাজঘরে পাঠিয়েছিলেন তানজিদ তামিম। ডিপ স্কয়ার লেগে ঠেলে দিয়েই দুই রানের জন্য ছুটেছিলেন তামিম ইকবাল। খানিক ধীরেই দৌড়াচ্ছিলেন শেহজাদ। সুযোগ বুঝে বাউন্ডারি থেকে থ্রো করে স্ট্যাম্প ভেঙে দেন তামিম, বিদায়ঘণ্টা বাজে ২৭ বলে ৪২ রান করে শেহজাদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত