ঢাকার টানা দ্বিতীয় হারে পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, এক নজরের দেখেনিন পয়েন্ট টেবিল
টুর্নামেন্টে এখন পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্স একটি ম্যাচ খেলেছে। এক জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা। রান রেটে বাকিদের থেকে এগিয়ে থাকায় তাদের অবস্থান শীর্ষে।
ভাগ্য বরিশাল টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সাকিব আল হাসানের দল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে জিতে ২ পয়েন্ট পাই। রান রেটে কুমিল্লার চেয়ে পিছিয়ে থাকায় তাদের অবস্থান দ্বিতীয়।
মুশফিকুর রহিমের দল খুলনা টাইগার্সও নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিতে সক্ষম হয়েছে। এক ম্যাচে একটিতে জয় পাওয়া খুলনার নামের পাশেও রয়েছে পূর্ন ২ পয়েন্ট। তাদের অবস্থান পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে।
তারুণ্যনির্ভর দল চট্টগ্রাম চেলেঞ্জার্স নিজেদের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ঢাকার বিপক্ষে তুলে নিয়েছে দুর্দান্ত জয়। এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে তাদের। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দল চট্টগ্রাম চেলেঞ্জার্স এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের চতুর্থ স্থানে।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরেছে সিলেট সানরাইজার্স। লো স্কোরিং ম্যাচে সিলেট ধরাশায়ী হওয়ায় তাদের নামের পাশে নেই কোন পয়েন্ট। এক ম্যাচে একটি হার রয়েছে তাদের।
অন্যদিকে তারকাবহুল দল গঠন করেও আসরে এখন পর্যন্ত সফলতার দেখা পায়নি মিনিস্টার ঢাকা। এখন পর্যন্ত দুই ম্যাচে মাঠে নেমেছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। দুই ম্যাচের দুটোতেই হারের কারনে এখন পর্যন্ত নামের পাশে কোনো পয়েন্ট যুক্ত হয়নি তাদের। পয়েন্ট টেবিলে মিনিস্টার ঢাকার অবস্থান একদম তলানিতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত