কোহলির জায়গায় হলে আমি বিয়ে করতাম না: শোয়েব
এবং সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজ হেরে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। শুধু অধিনায়কত্ব ঘিরেই নয়, ব্যাট হাতেও ফর্মে নেই কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ সেঞ্চুরি এসেছে প্রায় ২৬ মাস আগে।
কোহলির এই দুর্দশার মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা শোয়েব আখতার। গত ৩-৪ বছর ধরে কোহলি যদি একই চাপে থাকতেন তবে তিনি বিয়ে করতেন না।
পাকিস্তানের দৈনিক জাগরণে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘আমি ওর (কোহলি) জায়গায় হলে বিয়ে করতাম না। কারণ আমি তখন রানের মধ্যে আছি এবং ক্রিকেটটা উপভোগ করছি। ক্রিকেটে এমন ১০-১২ বছর সময় থাকে। যা আর কখনও ফেরত আসে না।’
তবে বিয়ে করাকে দোষারোপ করছেন না জানিয়ে শোয়েব বলেন, ‘আমি বলছি না বিয়ে করা ভুল। তবে আপনি যখন ভারতের হয়ে খেলছেন, তখন আপনার নিজের উপভোগ করার মতো সময় খুবই অল্প। ভক্তরা কোহলির নামে পাগল। তাকে অবশ্যই এই ভালোবাসা ধরে রাখতে হতো, যা গত ২০ বছর ধরে পাচ্ছে।’
তিনি আরও যোগ করেন, ‘বাচ্চার কাছ থেকে চাপ থাকে, পরিবারের কাছ থেকেও থাকে। দায়িত্ব যত বাড়ে, চাপটাও বেড়ে যায়। ক্রিকেটারদের ক্যারিয়ার সাধারণত ১৪-১৫ বছরের হয়। যার মধ্যে ফর্মের চূড়ায় থাকা হয় ৫-৬ বছর। কোহলি সেই সময় পার করে ফেলেছে। এখন তাকে ধুঁকতে হবে।’
শোয়েবের মতে, একটি জাতীয় দলের অধিনায়ক হিসেবে যেকোনো খেলোয়াড়ের ওপরেই বাড়তি দায়িত্ব থাকে। যেকোনো খেলোয়াড়ের সেসবের দিকেই পূর্ণ মনোযোগ দেওয়া উচিত। তাদের ব্যক্তিগত জীবনের কাজ তথা বিয়ের বিষয়টি পরেও হতে পারে বলে মন্তব্য শোয়েবের।
পাকিস্তানি গতিতারকা বলেছেন, ‘অধিনায়ক হিসেবে আপনাকে অনেক কিছু ভাবতে হবে। আমি মোটেও বিয়ের বিপক্ষে নয়। তবে আমি বিশ্বাস করি খেলোয়াড়ি জীবনে বেশি চাপ থাকা উচিত নয়, নির্ভার থেকে খেলতে পারা উচিত। কেননা অধিনায়ক হিসেবে আপনাকে অনেক কিছুর মুখোমুখি হতে হয়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব