অবিশ্বাস্য মনে হলেও সত্য: টুইটারে বিজ্ঞপ্তি দিয়ে বিগ ব্যাশ ফাইনালের জন্য ক্রিকেটার খুঁজছেন সিডনি সিক্সার্স
এ কারণেই সিডনির তারকা অলরাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ান টুইটারে খেলোয়াড়দের সন্ধান করেছেন। বিনিময়ে ম্যাচ শেষে বিনামূল্যে বিয়ার দিচ্ছেন তিনি। আর শিরোপা জিতলে বড় কাপ ও ট্রফিতে বিয়ার পান করার সুযোগও পাবেন তারা।
ক্রিশ্চিয়ান লিখেছেন, ‘মেলবোর্নে বসবাসরত যে কেউ আগামীকাল রাতে ক্রিকেট ম্যাচ খেলতে চান? আমার দল ১১ জন কোভিডমুক্ত, ফুল ফিট খেলোয়াড় খুঁজে পাচ্ছে না। মারভেল স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ম্যাচ শেষে ফ্রি বিয়ার, হয়তো বড় একটি কাপে (ট্রফি)।’
এসময় একটি শর্তও জুড়ে দেন ক্রিশ্চিয়ান। সেটি হলো, আগ্রহী ব্যক্তি কোনোভাবে টেস্ট ক্রিকেটার হতে পারবেন না। কেননা সিডনি সিক্সার্সের পক্ষ থেকে স্টিভেন স্মিথকে দলে পাওয়ার জন্য দুইবার আবেদন করা হয়েছে। কিন্তু টেস্ট ক্রিকেটারের অজুহাত দিয়ে অনুমতি দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিশ্চিয়ানের এই বিজ্ঞপ্তি রিটুইট করে অট্টহাসির ইমোজি দিয়েছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের তারকা ব্যাটার মার্নাস লাবুশেন।নর্থ সাউথ ওয়েলসের ফাস্ট বোলার ও চ্যানেল সেভেনের ধারাভাষ্যকার ট্রেন্ট কোপল্যান্ড রিটুইট করে লিখেছেন, ‘আমি আছি।’
মূলত ইনজুরি ও করোনাভাইরাসের কারণে সিডনির স্কোয়াডের অন্তত সাতজন খেলোয়াড় দলের বাইরে রয়েছেন। বুধবার ফাইনালে ওঠার ম্যাচে নতুন করে চোটে পড়েছেন স্টিভ ওকিফ, জর্ডান সিল্ক ও অধিনায়ক ময়সেস হেনরিকস। ম্যাচের আগে ফিটনেস টেস্ট উৎরাতে পারেননি ড্যানিয়েল হিউজ।
এর বাইরে করোনাজনিত কারণে খেলতে পারবেন না জশ ফিলিপ, জ্যাক এডওয়ার্ডস ও মিকি এডওয়ার্ড। অবস্থা এতোটাই বেগতিক হয়েছিল যে, বুধবারের ম্যাচে শেষ দিকে গিয়ে সহকারী কোচ জয় লেন্টনকে বদলি খেলোয়াড় হিসেবে নামতে হয়েছিল মাঠে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব