টি-টোয়েন্টি শুধু ধুম-ধারাক্কা ব্যাটিংয়ের খেলা নয়: তামিম
সেই সূত্রে তামিম সফল হয়েছেন। সিলেটের বড় রান তাড়া করতে শুরু থেকেই দারুণ ব্যাট করেছেন ঢাকার দুই ওপেনার মোহাম্মদ শেহজাদ ও তামিম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট হাতে দর্শকদের মুগ্ধ করেছেন চট্টগ্রামের একজন সুপরিচিত স্থানীয় ছেলে তামিম।
বিশেষ করে ডাউন দ্য উইকেটে গিয়ে লং অফের উপর দিয়ে তার ছক্কা মারর দৃশ্য মুগ্ধ করেছে সবাইকে। তাছাড়া কাভার ড্রাইভ কিংবা ফ্লিকে সহজেই রান আদায় করে নিয়েছেন এই ড্যাশিং ওপেনার। শেষ পর্যন্ত তার অপরাজিত ১১১ রানের কল্যাণে মাত্র ১ উইকেট হারিয়েই সিলেটের পাহাড় টপকায় ঢাকা।
ম্যাচ শেষে তামিম বলেন, 'আপনাকে স্কিল নিয়ে কঠোর পরিশ্রম করে যেতে হবে এবং চেষ্টা করতে হবে ক্রিকেটিং শট খেলার। ক্রিকেটে আপনি আপনার দুর্বলতা নিয়ে কাজ করলে তারপর সফল হবেন। টি-টোয়েন্টি শুধু ধুম-ধারাক্কার খেলা নয়, আপনি যদি নিজেকে সংযত রেখে সঠিক শট খেলতে পারেন, তাহলে রান পাবেন।'
বিপিএলের এবারের আসরে উইকেট নিয়ে সমালোচনা না থাকলেও বড় রান পাচ্ছিলেন না ব্যাটাররা। ঢাকা পর্ব শেষে চট্টগ্রামে এসে প্রথম দিনেই দুই সেঞ্চুরি দেখল দর্শকরা। এদিন তামিমের আগে সিলেটের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন ল্যান্ডল সিমন্স। এই ক্যারিবী ওপেনারের ১১৬ রানের ওপর ভর করে ১৭৫ রান তোলে দল। তামিমের মতে, দলের বাকিরা আরেকটু ভালো খেললে, তাদের সামনে আরও বড় লক্ষ্যটা দিতে পারতো সিলেট।
তামিম বলেন, 'একজন ১১৬ করার পর তারা ১৭৫ রান তুলেছিল এবং আমি এটাতে খুশি ছিলাম। শেষ ওভারে মাত্র ৪-৫ রান নিয়েছিল। উইকেট ভালো ছিল। আমি জানতাম, আমরা যদি শুরুটা ভালো করতে পারি তাহলে সুযোগ আসবে, তারা যদি ২২০ রান করতো...আমি এবং শাহজাদ দুর্দান্ত শুর পেয়েছিলাম এবং কখনো পিছন ফিরে তাকাতে হয়নি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- স্কালোনির কথায় আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত