জানা গেল তামিমের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের আসল কারণ
কিন্তু শুক্রবার রাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট সানরাইজার্সের বিপক্ষে মিনিস্টার ঢাকার ওপেনার তামিমের ব্যাট ছিল যেন খোলা তরবারি। ১৭৩.৪৩ স্ট্রাইকরেটে ব্যাট করে তামিম দেখিয়ে দিলেন, ১১০.০০ এর আশপাশে থাকাই নয় শুধু, এখনো তার সামর্থ্য আছে হাত খুলে খেলার।
একদিন আগেই তামিম ঘোষণা দিয়েছেন, আগামী ৬ মাস জাতীয় দলের হয়ে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন না। তার ভাবনায় শুধুই টেস্ট এবং ওয়ানডে, টি-টোয়েন্টি নয়। সেই কথা বলা তামিম হঠাৎ সিলেট সানরাইজার্সের বিপক্ষে সেই পুরনো রূপে? জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আবার সেই চিরচেনা তামিম?
তামিমকে খুব কাছ থেকে দেখা এবং তার ব্যাটিং নিয়ে মাঝে-মধ্যে কাজ করা কোচ নাজমুল আবেদিন ফাহিম মনে করেন, এর কারণ একটাই- অ্যাপ্রোচ। দেশ বরেণ্য এ ক্রিকেট এক্সপার্ট মনে করেন, ‘অ্যাপ্রোচের ভিন্নতাই তামিমের এমন দারুণ ইনিংস খেলার পিছনে মূল ভূমিকা রেখেছে।’
কোভিড পজিটিভ হওয়ায় শুরুতে ফরচুন বরিশালের সঙ্গে থাকতে পারেননি। সুস্থ্য হয়ে সাকিব বাহিনীর সঙ্গে এখন চট্টগ্রামে ফাহিম। হোটেল রুমে বসে তামিমের ইনিংসটি খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবারের বিপিএলে টিম বরিশালের ব্যাটিং উপদেষ্টা।
শুক্রবার রাতে খেলা শেষে জাগো নিউজের সঙ্গে মুঠোফোন আলাপে ফাহিম জানান, এমন ব্যাটিং তামিম অনেকদিন করেনি। এ ধরনের মানসিকতা নিয়ে, বিশেষ করে এমন অ্যাপ্রোচ আমরা অনেকদিন পর দেখলাম তামিমের কাছ থেকে।
ফাহিম যোগ করেন, ‘অনেকে বলেছে, তবে তামিমের ধারণা তার যেভাবে ব্যাটিং করার কথা, সেভাবে ব্যাটিং করে। তবে আজকে (শুক্রবার) বোধ হয় সবাই বুঝতে পেরেছেন, এটাই হলো তামিমের অ্যাপ্রোচ।’
ফাহিমের মূল্যায়ন, ‘তামিমের স্কিল, টেকনিক নিয়ে কখনোই কোন কথা নেই। তবে মাঝে তার অ্যাপ্রোচটা ঠিক তার নিজের মত ছিল না। তাই তার ব্যাটকে এত সাবলীল ও বিধ্বংসী মনে হয়নি। একটা হলো স্কিলের ব্যাপার। আর একটা অ্যাপ্রেচোর ব্যাপার। তামিমের স্কিল নিয়ে বলার কিছুই নেই। মোস্ট সাকসেসফুল ব্যাটার। তবে অ্যাপ্রোচটা মাঝে ভিন্ন হয়ে গিয়েছিল। এমন অ্যাপ্রোচে অনেক দিন পর দেখলাম ব্যাটিং করতে। অন্য সব ইনিংসের সাথে পার্থক্য একটাই, তাহলো অ্যাপ্রোচ। আজকে (শুক্রবার) সে দল জেতানোর জন্য খেলেছে।’
‘জেতার জন্য যে আগ্রাসন দরকার ছিল, যেমন গতিতে রান তোলা দরকার ছিল, সে সেভাবেই খেলেছে। আর সেটাই পার্থক্য গড়ে দিয়েছে। অন্য সময় যেমন হয় যে, প্রথম কতগুলো বল দেখবো, নিজেও জানে- ম্যাচ জিততে গেলে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে হবে। আমার মনে হয় অনেক পজিটিভ ছিল তামিম। তারই পুরস্কার এমন সাবলীল ও বিধ্বংসী ইনিংস।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- আইসিসির ঘোষণা: বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য
- আবারও ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়