মিরাজকে বাদ দিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো চট্টগ্রাম
অভিজ্ঞ এই ক্রিকেটার টসের সময় জানান, নিজের পারফরম্যান্সে আরও বেশি মনোনিবেশ করতে মিরাজ নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যানেজমেন্ট জানায়, ‘চট্টগ্রামের প্রধান কোচ পল নিক্সনের চাওয়াতেই নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে নাঈমের কাঁধে। এক্ষেত্রে গুরুত্ব পেয়েছে নাঈমের অভিজ্ঞতা।’
নিক্সনকে অবশ্য আর প্রধান কোচের ভূমিকায় পাচ্ছে না চট্টগ্রাম। লিচেস্টারশায়ারের কোচ নিক্সন বিপিএলে পুরো আসরে কাজ করতে পারবেন না, সেই চুক্তি ছিল আগেই। তার অনুপস্থিতিতে দলের প্রধান কোচের ভূমিকা পালন করবেন পেস বোলিং কোচ শন টেইট।
যাওয়ার আগে নিক্সন জানিয়েছেন, মিরাজের জন্য নিজের পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়কত্বের চাপ নেওয়া একটু কঠিন হচ্ছে। মিরাজের সেরাটা বের করে আনার লক্ষ্যে তিনি নাঈমকে অধিনায়ক নিযুক্ত করে যান। এর আগে নিক্সনের হস্তক্ষেপেই চট্টগ্রামের অধিনায়ক করা হয় মিরাজকে।
এই ম্যাচে চট্টগ্রাম একাদশে একটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে। টস হেরে ব্যাট করতে নামা দলটির একাদশে এসেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি। সিলেট খেলছে অপরিবর্তিত একাদশ নিয়েই।
একনজরে দুই দলের একাদশ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
কেনার লুইস, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাঈম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, রেজাউর রহমান রাজা ও নাসুম আহমেদ।
সিলেট সানরাইজার্স
মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, আলাউদ্দিন বাবু, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, মুক্তার আলী, তাসকিন আহমেদ, লেন্ডল সিমন্স, কলিন ইনগ্রাম ও রবি বোপারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- স্কালোনির কথায় আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত