ভক্তদের কান্নার সাগরে ভাসিয়ে বিদায় বলে দিলেন বিশ্ব ক্রিকেট মাতানো তারকা ব্যাটসম্যান
নিজের অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে টুইট করে অবসরের ঘোষণা দিয়েছেন কুপার। টুইটারে কুপার লিখেছেন, ‘আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসরের ঘোষণা দিচ্ছি। নেদারল্যান্ডসের হয়ে গত ৮ বছর খেলতে পারা, দেশকে প্রতিনিধিত্ব করতে পারা সবকিছুই ছিল আমার জন্য দারুণ সম্মানের।’
কুপার আরও লিখেছেন, ‘(নেদারল্যান্ডসের হয়ে খেলার) সময়টা দারুণ ছিল। অনেক বিশেষ মুহুর্ত ছিল এখানে, ভালো সময় ছিল, খারাপ সময়ও ছিল। এখানের কিছুই আমি পরিবর্তন করতে চাইব না বরং এই সময়টার কথা বেশ ভালোভাবেই আমি স্মরণ করব।’
অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণ করা কুপার নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন ২০১৩ সালের আগস্ট মাসে, কানাডার বিপক্ষে ওয়ানডে ম্যাচে। টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ রানের মালিক হিসেবেই অবসরে যাচ্ছেন কুপার। ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৮ গড়ে ১২৩৯ রান করেছেন তিনি। স্ট্রাইকরেট প্রায় ১২৫ (১২৪.৭৭)। ওয়ানডেতে অবশ্য সেভাবে আলো ছড়াতে পারেননি কুপার। ১৩ ম্যাচ খেলে করেছেন ১৮৭ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে কুপার নিজের সর্বশেষ ম্যাচটি খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। যেই ম্যাচে হেরে গিয়ে বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নেয় ডাচরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর কুপারের ভবিষ্যৎ গন্তব্য কোথায় হয় তাই এখন দেখার বিষয়। দুনিয়া ঘুরে ফ্র্যাঞ্চাইসি ক্রিকেট খেলে বেড়ানো ছাড়াও কোচিংয়ে নাম লেখানোর সুযোগ আছে তার সামনে। তবে কুপারের অভাব পূরণ করতে বেশ বেগ পেতে হবে ডাচদেরকে, তা নিশ্চিত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- স্কালোনির কথায় আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত