বন্ধুর কাছেই বহু বছরের রেকর্ড হারানোর পথে মেসি
দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা এতদিন ছিল মেসির দখলে। সেই রেকর্ডটাই এবার পড়েছে ভাঙনের মুখে। গত শুক্রবার সকালে উরুগুয়ের একমাত্র গোলটি করে সুয়ারেজ পাশে এসে দাঁড়িয়েছেন মেসির।
এদিন এই গোলের মাধ্যমে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন সুয়ারেজ। কারণ তার এই গোলেই উরুগুয়ের বিশ্বকাপের আশা টিকে রইলো ভালোভাবে। তবে সুয়ারেজ নিশ্চয়ই এই গোলটাকে ব্যক্তিগতভাবেও মর্যাদা দেবেন বেশ। এই গোলটাই যে রেকর্ডে ভাগ বসাতে সাহায্য করেছে তাকে, পাশে এনে বসিয়েছে মেসির!
বিশ্বকাপ বাছাইপর্বে মেসি ও সুয়ারেজ দুই তারকার গোলই এখন সমান ২৭টি করে। সুয়ারেজ অবশ্য খেলেছেন একটি বেশি ম্যাচ। তিনি খেলেছেন ৫৯টি ম্যাচ, আর মেসি আর্জেন্টিনার হয়ে খেলেছেন ৫৮ ম্যাচে।
আরো একটা কারণে সুয়ারেজের কাছে এই গোলটা হতে পারে বিশেষ কিছু। ক্লাব ও জাতীয় দলের হয়ে শেষ ১৫ ম্যাচে তিনি গোল করেছিলেন একটি। যার ফলে অ্যাথলেটিকো মাদ্রিদে আন্তোনিও গ্রিজমান ও জোয়াও ফেলিক্সদের কাছে প্রতিনিয়তই জায়গা হারাচ্ছেন তিনি। এই গোলটা হারানো ফর্মের খোঁজটা পাইয়ে দিলেও দিতে পারে তাকে।
সুয়ারেজের সামনে এখন মেসির সেই রেকর্ডটা একান্ত নিজের করে নেওয়ার হাতছানি। কারণ মেসি চলতি আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে আর্জেন্টিনার হয়ে খেলছেন না, করোনা থেকে সেরে উঠে তিনি সেরা ফর্ম ফিরে পেতে পিএসজিতেই করছেন অনুশীলন।
ওদিকে আগামী মঙ্গলবার সকালে নিজেদের মাঠে ভেনেজুয়েলাকে আতিথ্য দেবেন সুয়ারেজরা। সেই ম্যাচে গোল করলেই মেসিকে দুইয়ে ঠেলে তিনি বনে যাবেন কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতা।
তবে সব মিলিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটা গড়তে সুয়ারেজকে অবশ্য আরো অনেক পথ পাড়ি দিতে হবে। মধ্য আমেরিকান দল গুয়াতেমালার ফরোয়ার্ড কার্লোস রুইজ ৩৯ গোল নিয়ে আছেন তালিকার শীর্ষে।
এখানে দুইয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাইপর্বে তিনি গোল করেছেন ৩৬টি। পরের দুটো জায়গা দখল করে আছে এশিয়া। এ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে যথাক্রমে ৩৪ ও ২৮ গোল করে আলী দাইয়ী ও কারিম বাগারি আছেন তালিকার তিন ও চারে।
পঞ্চম জায়গাটা আবার ইউরোপের। রবার্ট লেভানদোভস্কি ২৯ গোল করে দখল করে আছেন জায়গাটি। এরপরই জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি ও লুই সুয়ারেজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বদলি আবেদনে বড় সুযোগ চান এমপিওভুক্ত শিক্ষকরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম