ফখর জামানের ঝড়ো সেঞ্চুরিতে টি-২০ তে ৩৪৪ রানের অবিশ্বাস্য ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব
বাঁহাতি এই ওপেনারের ঝড়ো সেঞ্চুরি ইনিংসে ভর করেই রোববার রাতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসকে ৬ উইকেটে হারিয়েছে লাহোর কালান্দার্স।
টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭০ রান তুলেছিল বাবর আজমের করাচি। ওপেনার শারজিল খানের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৬০। বাবর ৩৩ বলে ৪১ আর জো ক্লার্ক ১৮ বলে খেলেন ২৪ রানের হার না মানা ইনিংস।
হারিস রউফ ৪ ওভারে ৩৩ রান খরচায় নেন ৩টি উইকেট।
জবাবে ফাখর জামানের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৪ বল হাতে রেখেই ১৭১ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে লাহোর। ফাখর অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি।
তবে ৬০ বলে ১২ বাউন্ডারি আর ৪ ছক্কায় ১০৬ রানের দানবীয় ইনিংস খেলে ফাখর যখন ফিরেছেন, লাহোরের দরকার তখন মাত্র ৭ বলে ৭ রান।
শেষ ওভারে সামিত প্যাটেল লুইস গ্রেগরিকে টানা দুই বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন। ১৮ বলে ২৬ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার।
এতে দুই ম্যাচে এক জয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে আছে লাহোর কালান্দার্স। তিন ম্যাচের সব কটি হেরে তলানিতে করাচি কিংস। দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে মুলতান সুলতানস।
সংক্ষিপ্ত স্কোর:
লাহোর কালান্দার্স: ১৭৪/৪ (ফখার ১০৬, উমাইদ ২-৩০)
করাচি কিংস: ১৭০/৭ (শারজিল ৬০, হারিস ৩-৩৩)
ফলাফল: ছয় উইকেটের জয় পেয়েছে লাহোর কালান্দার্স।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বদলি আবেদনে বড় সুযোগ চান এমপিওভুক্ত শিক্ষকরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম