ব্রেকিং নিউজ: মিরাজ ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিক পক্ষকে নিয়ে বসবে বিসিবি
চট্টগ্রাম ব্যবস্থাপনা কোনো নোটিশ না দিয়ে তিন ঘণ্টা আগে মিরাজকে সরিয়ে নাঈম ইসলামকে অধিনায়ক করে। হতাশ ও ক্ষুব্ধ মিরাজকে দায়ী করা হচ্ছে চট্টগ্রামের সিইও ইয়াসির আলমের ওপর।
বিষয়টা কি বিসিবির দূর্নীতি দমন সংস্থার নজরে আছে? এমন প্রশ্নের জবাবে ইসমাইল হায়দার মল্লিক জানালেন, শুধু বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটই না, বিষয়টা আইসিসির নজরদারিতেও আছে।
মল্লিকের কথা, শুধু বিসিবি অ্যান্টি করাপশন না, আইসিসিও করছে। প্রতি ম্যাচ তারা (আইসিসি দুর্নীতি দমন ইউনিট) ফলো করছে। প্রতি দলের সঙ্গে আমাদের একজন করে লোক আছে। আমরা শুধু এই ব্যাপার না। সব বিষয়কে গুরুত্বের সঙ্গে নেই। এটা যেহেতু নেগেটিভভাবে প্রচার হয়েছে এটা নিয়ে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবো।’
ঘটনার পর বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব নিজে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলেছেন। তা জানিয়ে তিনি বলেন, ‘আমি এই ঘটনার পর নিজে মালিকপক্ষকে ফোন করে বলেছি যেন এটা সলভ করেন। প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে।
মিরাজ একজন জাতীয় ক্রিকেটার, তাকে নেতৃত্ব থেকে সরানোর একটা প্রসেস আছে। আবার কোচ বলছেন তিনি নেতৃত্ব বদলের ব্যাপারে কিছু জানেন না। এখন যেটা হয়েছে যে, দল যখন ঢাকায় আসবে আমরা প্রপার একটা হেয়ারিং করবো। জুমেও করতে পারতাম; কিন্তু না আমরা সামনাসামনি মিরাজের কথাও শুনবো এবং মালিকপক্ষের কথাও শুনবো। তবে মিরাজের উচিত ছিল এভাবে বায়োবাবল না ভাঙ্গা। প্রত্যেককে দায়িত্বপূর্ণ হওয়ার দরকার।’
মল্লিক যোগ করেন, ঘটনার তদন্ত ও শুনানির পর যদি চট্টগ্রামের মালিক পক্ষ দোষী হয়, তাহলে আগামীতে তাদের মালিকানা নাও থাকতে পারে। তবে পুরো বিষয়টার সুষ্ঠু ও যথাযথ তদন্ত করার পরিস্কার আভাস মল্লিকের কন্ঠে।
ঘটনাটি কী মনোমালিন্য না সন্দেহজনক? এ প্রশ্নের জবাবে বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিবের ব্যাখ্যা, ‘এখনও এমন কিছু আমাদের কাছে আসেনি। ওদের প্রেস কনফারেন্সে দু’জনই বলেছে এটা মনমালিন্য ও যোগাযোগের অভাব।’
আর নেতৃত্বের ভার ফ্র্যাঞ্চাইজি দেয়, বদলের সিদ্ধান্তও তারা নেয়। এখানে বিপিএল গভর্নিং কাউন্সিল কিছু করতে পারে না। তবে মিরাজের বিষয়টা আরো ভালোভাবে নিতে পারত মালিকপক্ষ।
চট্টগ্রাম সিইও ইয়াসির আলমের ব্যাপারে মন্তব্য করতে বলা হলে বিপিএল গভর্নিং কমিটি সদস্য সচিবের কথা, তার (ইয়াসির আলমের) ব্যাপারে না শুধু, আমাদের প্রতিটি দলের সঙ্গেই তো লোক আছে। আমরা আগে হিয়ারিং করবো, এরপর দেখবো। কিন্তু নির্দিষ্ট কোন লোককে ধরে আমরা কিছু করতে চাই না। এখন মিরাজের প্রতি যদি সম্মানহানির কিছু হয় তবে সেটা আমরা কথা বলে জানব।
কারো দোষ পেলে কী করবেন? মল্লিকের জবাব, ‘শাস্তি অবশ্যই হবে। কিন্তু প্রথমে দেখব যে শুধু ভুল বোঝাবুছি না অন্য কিছু। এরপর সে অনুযায়ী ব্যবস্থা।’
আবার মিথ্যে তথ্য দেয়া হলে কী করবেন? মল্লিকের জবাব, ‘সবকিছুই আমরা দেখবো। এটা তো হতে পারে না। তাদের নিজস্ব কারণ থাকতে পারে। কিন্তু সম্মান রেখে তো করতে হবে। এমন না হলে অবশ্যই প্রশ্ন চলে আসে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- আইসিসির ঘোষণা: বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য
- আবারও ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়