পয়েন্ট টেবিলের শীর্ষ দল কুমিল্লাকে উড়িয়ে দিল ঢাকা
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রান সংগ্রহ করেছিল ঢাকা। জবাবে ১৩১ রানেই গুটিয়ে গেছে কুমিল্লা। ঢাকার জয় ৫০ রানে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের প্রথম ও চতুর্থ স্থানে থাকা দল দুটির লড়াই শুরু হয় দুপুর সাড়ে বারোটায়। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস।
ঢাকার হয়ে এদিন ইনিংস উদ্বোধনে তামিম ইকবালের সঙ্গে নামে মোহাম্মদ শেহজাদ। ব্যাত হাতে বেশিক্ষণ টিকতে পারেননি আফগান ওপেনার। ফেরেন মাত্র ৬ রানে। এরপর তামিমের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন ইমরানউজ্জামান। এই ব্যাটার করেন ১৫ রান।
আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরির দেখা পাওয়া তামিম এদিন হাফ সেঞ্চুরির দিকে ভালোভাবেই এগোচ্ছিলেন। কিন্তু ৪৬ রান করে আউট হয়ে যান তিনি। শুভাগত হোম ও আন্দ্রে রাসেল কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সাজঘরে ফেরার আগে করেন যথাক্রমে ৯ ও ১১ রান।
অন্যরা ব্যর্থ হলেও এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া ঢাকা অধিনায়ক রিয়াদ অর্ধশতকের দেখা পান। ৩৪ বলে ফিফটি পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৭০ রানে।
শেষদিকে মোহাম্মদ নাইম ১০ ও মাশরাফী বিন মোর্ত্তজা ২* রান করেন। কুমিল্লার হয়ে তানভীর ইসলাম দুটি, মুস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম ও করিম জানাত একটি করে উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল