ব্রেকিং নিউজ: বাংলাদেশ ক্রিকেটে ফিক্সিংয়ের থাবা
এমনকি ঢাকা প্রিমিয়ার লিগের মতো শীর্ষ লীগেও আম্পায়ারদের ভূমিকা যথেষ্ট প্রশ্নবোধক। এমনকি বিগত ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে একটিও এলবিডব্লিউ সিদ্ধান্ত ছিল না। আবাহনীর বিপক্ষে একটি এলবিডব্লিউ সিদ্ধান্ত না দেওয়ার প্রতিবাদে স্ট্যাম্পে লাথি মারেন সাকিব আল হাসান। এর ফলে নিষেধাজ্ঞাসহ জরিমানা গুনতে হয়েছিল সাকিবকে।
তবে এখানে মূল দায় যাদের সে আম্পায়ারদের কোন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি। বিসিবি এব্যাপারে তেমন কোনো পদক্ষেপ ও গ্রহণ করছে না। তবে সম্প্রতি মিডিয়ার অনুসন্ধানে নতুন তথ্য বের হয়েছে ইন্ডিপেন্ডেন্স কাপের কিছু ম্যাচ ফিক্স করার চেষ্টা করেছিলেন ভারতীয় বাজিকরা।
পরিস্থিতি একসময় এমন দাঁড়ায় ক্রিকেটাররা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত অনুভব করে। সূত্র অনুযায়ী ওয়ালটন সেন্ট্রাল জোন কে অসৎ উপায়ে শিরোপা জেতার প্রস্তাব দেয় বাজিকরা। এ ব্যাপারে ওয়ালটন ফ্র্যাঞ্চাইজির সাথে বাজিকরদের একাধিকবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার প্রমাণ পাওয়া গিয়েছে।
তবে ওয়ালটন ফ্র্যাঞ্চাইজি কোন অসৎ উপায়ে শিরোপা জেতা প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বিসিবির দুর্নীতি দমন কমিশনে ব্যাপারটি জানান। সূত্র অনুযায়ী এ ব্যাপারে তদন্ত চলছে তবে বিসিবির কেউ এ ধরনের ইস্যুতে মিডিয়ার সামনে কথা বলতে নারাজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম