পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে চিন্তায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা
রাওয়ালপিন্ডিতে ৫ এপ্রিল হবে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ। যার মানে দাঁড়ায় অসিদের টি-টোয়েন্টি ক্রিকেটাররা ৬ এপ্রিলের আগে ভারতে যেতে পারবে না।
আবার ৬ এপ্রিল ভারতে গেলেই যে সঙ্গে সঙ্গে মাঠে নামতে পারবে তারা, এমনটাও নয়। আইপিএলের করোনা প্রটোকল অনুযায়ী, বিদেশি খেলোয়াড়দের ভারতে প্রবেশের পর অন্তত ৫ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
যার মানে ১১ এপ্রিলের আগে আইপিএল খেলার অনুমতি পাবে না অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। কিন্তু আইপিএলের সম্ভাব্য শুরুর তারিখ ২৭ মার্চ। তাই শুরুর দুই সপ্তাহ খেলা হবে না অসি ক্রিকেটারদের।
এমতাবস্থায় এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘এটি (১১ এপ্রিল) সত্যিই অনেক দেরি। আমাদেরকে এখন দেখতে হবে পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার কোন কোন খেলোয়াড় থাকে।’
চলতি সপ্তাহের মধ্যেই পাকিস্তান সফরের দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া। সেটি দেখেই মেগা নিলামে দল গোছানোর কাজ সারতে পারবে আইপিএলের দলগুলো। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি হতে যাওয়া নিলামে অস্ট্রেলিয়ার ৪৭ জন খেলোয়াড়ের নাম রয়েছে।
শুধু অস্ট্রেলিয়া নয়, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের শীর্ষ খেলোয়াড়দেরও পুরো টুর্নামেন্টে পাওয়া নিয়ে রয়েছে সংশয়। এছাড়া দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রাও হয়তো শুরু থেকে খেলতে পারবেন না এবারের আইপিএলে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা