জমে উঠেছে বিপিএল পয়েন্ট টেবিল দেখেনিন শীর্ষ চারের দৌঁড়ে এগিয়ে যারা
এই মুহূর্তে ৬ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় স্থানে থাকা ফরচুন বরিশালের পয়েন্টও ৯। তবে তারা এক ম্যাচ বেশি খেলেছে। ৭ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মিনিস্টার ঢাকা। চতুর্থ স্থানে থাকা খুলনা টাইগার্সের ৬ ম্যাচে ৬ পয়েন্ট। পঞ্চম স্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারা সবচেয়ে বেশি ৮ ম্যাচ খেললেও পয়েন্ট মাত্র ৬। আর তালিকায় সবার তলানিতে থাকা সিলেট সানরাইজার্সের পয়েন্ট ৬ ম্যাচে ৩।
শীর্ষে থাকা কুমিল্লার খেলা রয়েছে আরও ৪টি। প্রতিপক্ষ বরিশাল, সিলেট এবং খুলনা। এর মধ্যে আবার খুলনার বিপক্ষে দুইটি ম্যাচ বাকি। বরিশালের বাকি থাকা ৩ ম্যাচের প্রতিপক্ষ কুমিল্লা, সিলেট এবং ঢাকা। আর ঢাকার প্রতিপক্ষ চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল। খুলনার প্রতিপক্ষ সিলেট, ঢাকা ও কুমিল্লা (২টি ম্যাচ)। চট্টগ্রামের প্রতিপক্ষ ঢাকা ও সিলেট। তলানিতে থাকা সিলেটের প্রতিপক্ষ খুলনা, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম।
এখন সিলেট ও চট্টগ্রামকে শেষ চারে যেতে হলে তাদের সবগুলো ম্যাচই জিততে হবে। চট্টগ্রাম এক ম্যাচ পরাজিত হলেই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। বরিশাল ও কুমিল্লা আর একটি করে ম্যাচ জিতলেই তাদের শেষ চার অনেকটাই নিশ্চিত। তখন পয়েন্ট হবে ১১। আর ঢাকাকে জিততে হবে আরও অন্তত দুই ম্যাচ। তখন তাদের পয়েন্ট দাঁড়াবে ১১। খুলনাকেও আরও অন্তত দুই ম্যাচ জিততে হবে। তখন তাদের পয়েন্ট হবে ১০। তবে এখন পর্যন্ত কোনো দলেরই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়নি। অর্থাৎ সব দলেরই সম্ভাবনা আছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল