ব্রেকিং নিউজ: কোচের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ তদন্তে নেমেছে বিসিবি
শনিবার (৫ ফেব্রুয়ারি) দেশের শীর্ষ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা তাকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আলোচনা শেষে এই ক্রিকেটার বলেন, ঢাকায় আসার আগে তার ওপর হামলা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত করতে পারেনি।
এ প্রসঙ্গে নাইম বলেন, 'হ্যাঁ, বাধা দেয়া হয়েছিল। যখন গাড়িতে উঠেছি তখন আমার ওপর আক্রমণ করা হয়। আমি ক্লিয়ারলি বলতে পারছি না তার লোক কিনা। কিন্তু বাগেরহাটের বেশ কয়েকজনের নাম বলেছে। মানে উনার লোক এমনটা বলেছে...। আমার সন্দেহ হচ্ছে যে হতে পারে তার লোক।'
চলতি মাসে অনূর্ধ্ব-১৬ বিভাগীয় পর্যায়ের দল চূড়ান্ত হবে। এরই মধ্যে নড়াইলে তিনটি ম্যাচ খেলতে যাওয়ার কথা রয়েছে বাগেরহাট থেকে বাছাই হওয়া ১৫ ক্রিকেটারের। এই ম্যাচগুলোতেই ভালো খেললে খুলনা বিভাগীয় পর্যায়ে অনুশীলন করার সুযোগ পাবেন তারা।
সেখান থেকে ১৫ জনকে বাছাই করা হবে খুলনা বিভাগীয় দলের জন্য। বাগেরহাট থেকে প্রাথমিকভাবে ৩৫ ক্রিকেটারকে বাছাই করা হয়েছিল। এরপর তারা নিজেদের মধ্যে দুটি ম্যাচও খেলেছিল। যেখানে একটি হাফ সেঞ্চুরিসহ ৫৭ রান করেও সুযোগ হয়নি ইমনের।
নিজের অভিযোগ নিয়ে নাইম বলেছেন, 'আমার অভিযোগটা ছিল বাগেরহাটের কোচ আমার কাছে ৩০ হাজার টাকা চেয়েছিল। সেইটা আমি বোর্ডকে মেইল করে জানিয়েছি। তাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা বিস্তারিত জানাই। ম্যাচের ব্যাপারে, কিভাবে ম্যাচ হয় আর কিভাবে খেলোয়াড়দের নেয়া হয়।'
বিসিবি তার ব্যাপারটি গুরুত্বসহকারে নিয়েছে বলে জানিয়েছেন নাইম। তিনি বলেন, 'তারা জানতে চেয়েছিল কেমন হয়, তখন আমি তাদের বলেছি যে অনুশীলন ম্যাচে হয়। সেই ম্যাচে যারা ভালো করবে তারাই দলে থাকবে। এটা জানার পর বোর্ড বলছে এটা তো একটু সময়ের ব্যাপার। তারা এটা তদন্ত করে দেখবে। তার কথাও শুনেছে আমার কথাও শুনেছে।'
তিনি অভিযোগ করেছিলেন ঘুষ না দেয়া তাকে দলে জায়গা দেয়া হয়নি। যারা সেই কোচকে ৩০ হাজার টাকা করে দিয়েছিলেন তারাই মূল দলে জায়গা পেয়েছেন বলে জানিয়েছেন এই কিশোর ক্রিকেটার। এই ঘটনার তদন্তে কোচের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে আজীবন নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে বিসিবি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- আইসিসির ঘোষণা: বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য
- আবারও ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়