মৃত্তুঞ্জয় চৌধুরি এবারের বিপিএলের সেরা আবিষ্কার
দেশি পেস বোলারদের পারফরমেন্সের কথা যদি বলা হয় তাহলে নিঃসন্দেহে একটি নাম সবার মাথায় আসবে। আর সে নামটি হল মৃত্যুঞ্জয় চৌধুরী। বিপিএল শুরুর আগে কারো মৃত্যুঞ্জয় কে নিয়ে কোন মাথাব্যাথাই ছিলনা। তাকে নিয়ে প্রত্যাশা তো দূরের কথা বিপিএলে কে তিনি খেলছেন কিনা এটাও অনেকে জানতেন না।
এমনকি প্রথম তিন ম্যাচ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাইড বেঞ্চে বসে থাকতে হয় মৃত্যুঞ্জয় কে। তবে অভিষেকেই বাজিমাত করেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী পেস বোলার। বিপিএল এর আগে একাডেমি মাঠ থেকে অনুশীলন শেষে ফেরার পথে এক সাংবাদিককে একটি ছোট ইন্টারভিউ দিয়েছিলেন, বলেছিলেন সুযোগ পেলে নিজের সেরা পারফর্মেন্স টা দিবেন।
নিজের প্রথম সুযোগেই কথাটা রাখলেন মৃত্যুঞ্জয়। সিলেটের বিপক্ষে হ্যাটট্রিক করে বিপিএল অভিষেকেই হ্যাটট্রিক করার রেকর্ডে নাম লেখান পেস বোলার। পরবর্তী ম্যাচে পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও। সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষে আবার জ্বলে উঠেন এ পেস বোলার। এবার হ্যাটট্রিক না পেলেও স্বীকার করেন চার চারটি উইকেট।
তার অন্য অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থরা যখন জাতীয় দলের হয়ে খেলেছিলেন তখন তিনি ইনজুরিতে জর্জরিত ছিলেন। কিন্তু যার নাম মৃত্যুঞ্জয় সে কি এত সহজে হাল ছেড়ে দিবে। শত বাধা পার করে আজ এই সফলতা পেয়েছেন মৃত্যুঞ্জয়। এ ধরনের আকস্মিক পারফরম্যান্স দেখানোর পর মৃত্যুঞ্জয়ের প্রতি বিসিবির এক ধরনের বাড়তি মনোযোগ দেওয়া উচিত। ভক্ত কিংবা সমর্থক নিশ্চয়ই কেউ চাইবে না যে ইনজুরি কিংবা অন্য কোন কারণে অসময় কোন নক্ষত্রের পতন হোক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়