নতুন ইতিহাস: অবিশ্বাস্য ভাবে ওয়ানডেতে ১০০০ করলো ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৬ ১৪:৪৬:০৭
মহম্মদ সিরাজের বলে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপ। ১৩ রানে প্রথম উইকেট পড়ল। ৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ২০।
প্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে হাতে কালো ব্যান্ড পরে খেলতে নামলেন বিরাট কোহলী, রোহিত শর্মারা।
ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে বেশ কয়েক জন তরুণকে। ভারতীয় দল- রোহিত শর্মা, ঈশান কিশন, বিরাট কোহলী, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চহাল, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ।
মাঠে ফিরেই টসে জিতলেন রোহিত শর্মা। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এক দিনের দলে অভিষেক হল দীপক হুডার।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৯.২ ওভারে ৩৮/১