কুমিল্লার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো বরিশাল
এখন পর্যন্ত টুর্নামেন্টে কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলেছে ছয়টি ম্যাচ। যেখানে চারটিতে জয় ও একটিতে হারের সাথে এক ম্যাচ বৃষ্টিতে বাতিল হওয়ায় তাদের নামের পাশে রয়েছে ৯ পয়েন্ট। টেবিলেও শীর্ষে অবস্থান করছে ইমরুল কায়েসের দল।
কুমিল্লার শক্তিমত্তার জায়গা দেশী-বিদেশি দুই বিভাগেই রয়েছে। ফাফ ডু প্লেসি, মঈল আলি ও সুনীল নারাইনের মত তারকাদের সাথে রানের দেখা পাচ্ছেন ইমরুল কায়েস কিংবা লিটন দাসরা। সেই সাথে দলটির বল হাতেও দারুণ ছন্দে রয়েছেন মুস্তাফিজ-নাহিদুলরা। তাই নিজেদের অষ্টম ম্যাচে বরিশালকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখতে চাইবে কুমিল্লা।
অন্যদিকে তারকাবহুল আরেক দল ফরচুন বরিশালও রয়েছে দারুণ ছন্দে। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশালও কুমিল্লার সমান ৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের দুই নম্বরে।
বরিশালের ব্যাটিং অর্ডারের পাশাপাশি বোলিং বিভাগেও বেশ অভিজ্ঞতার ছড়াছড়ি রয়েছে। ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল কিংবা সাকিবরা ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন দলের। সেই সাথে বোলিং বিভাগে রয়েছেন আফগান স্পিনার মুজিব উর রহমান। সাকিব আল হাসানের সাথে জুটি বেধে মুজিবের বল তাই বেকায়দায় ফেলতে পারে কুমিল্লার ব্যাটসম্যানদেরকে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামীকাল (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে।
দেখে নেয়া যাক সম্ভাব্য সেরা একাদশফরচুন বরিশাল: তৌহিদ হৃদয়, ক্রিস গেইল, সাকিব আল হাসান, ডোয়াইন ব্রাভো, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, জিয়াউর রহমান, ইরফান শুক্কুর, মুজিব উর রহমান, মেহেদি হাসান রানা, শফিকুল ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন