এইমাত্র শেষ হলো কুমিল্লা ও বরিশালের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ, দেখেনিন ফলাফল
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে দলটির সংগ্রহ ছিল ১২৩ রান।
কুমিলার হ্যে রান তাড়া করতে নেমে মাত্র ১ রানেই আউট হন কায়েস। লিটন দাস মুজিব উর রহমানের এক ওভারে তিনটি চার হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও ১৯ রানের বেশি করতে পারেননি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন মুমিনুল হক। শেষ দিকে করিম জানাত করেন ১৭ রান। আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।
ব্যাটারদের ব্যর্থতায় বলতে গেলে ম্যাচে কোনো প্রতিরোধই গড়তে পারেনি কুমিল্লা। বরিশালের হয়ে নাইম হাসান ৩টি, সাকিব ও ডোয়াইন ব্রাভো দুটি করে উইকেট নেন।
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক কায়েস। ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান এ সময় জানিয়েছিলেন, টস জিতলে তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন।
বরিশালের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ক্রিস গেইল ও মুনিম শাহরিয়ার। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ৩২ রান। ৮ বলে ১০ রান করে আউট হন গেইল। নাজমুল হোসেন শান্ত এদিন ১ রানের বেশি করতে পারেননি।
শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা মুনিম ফিফটির সুবাস পাচ্ছিলেন। সাজঘরে ফেরার আগে ২৫ বলে ৪৫ রান করেন তিনি। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সাকিব আল হাসান। ৩৬ বলে অর্ধশতক পূরণ করার পরের বলেই আউট হন এই অলরাউন্ডার।
সাকিব আউট হওয়ার পর শেষ ৩ ওভারে মাত্র ১৯ রান সংগ্রহ করতে পারে বরিশাল। তৌহিদ হৃদয় ৩৭ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। ডোয়াইন ব্রাভো ৬ বলে ১০ রানের ইনিংস খেলেন। নুরুল হাসান সোহান ৩ বলে অপরাজিত ৩ রান করেন।
কুমিল্লার হয়ে তানভীর ইসলাম দুটি এবং মুস্তাফিজুর রহমান, মঈন আলী ও করিম জানাত একটি করে উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বদলি আবেদনে বড় সুযোগ চান এমপিওভুক্ত শিক্ষকরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম