কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে বড় ধাক্কা
ম্যাচ শেষে দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানান, ডু প্লেসি ভুগছেন পেটের পীড়ায়। তবে দলের পরের ম্যাচেই তাকে পাওয়ার আশা সালাউদ্দিনের।
সালাউদ্দিন বলেন, ‘ডু প্লেসি একটু অসুস্থ। এ কারণে ও খেলতে পারেনি। ও না থাকায় দলের ভারসাম্য ধরে রাখতে একাদশে পরিবর্তন করতে হয়েছে।’
ডু প্লেসির অসুস্থতা সম্পর্কে জানতে চাইলে সালাউদ্দিন আরও বলেন, ‘পেটে একটু সমস্যা আছে। এ কারণে আসলে খেলেনি। আশা করছি পরের ম্যাচে সবাইকে পাব।’
কুমিল্লা এখন পর্যন্ত খেলেছে ৭টি ম্যাচ, যার ৪টি জিতেছে এবং একটি ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) সিলেট পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সিলেট সানরাইজার্সের মুখোমুখি হবে তারা। এই ম্যাচ জিতলে শেষ চার নিশ্চিত হবে ইমরুল কায়েসের দলের।