ইনগ্রামের ‘৯০’ রানের ঝড়ো ইনিংসের পর শেষ হলো বরিশাল বনাম সিলেটের মধ্যকার ম্যাচ
সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রানের পাহাড় জড়ো করে বরিশাল। দলের পক্ষে অর্ধশতক হাঁকান মুনিম শাহরিয়ার ও ক্রিস গেইল। ২৮ বলে গড়া মুনিমের ৫১ রানের ইনিংসে দল পেয়েছিল উড়ন্ত সূচনা।
ক্রিজে থিতু হয়ে অর্ধশতকের দেখা পান গেইলও, যিনি ইনিংস শেষে ৪৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া সাকিব আল হাসান ১৯ বলে ৩৮ ও ডোয়াইন ব্রাভো মাত্র ১৩ বলে অপরাজিত ৩৪ রান করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নামা সিলেটকে উড়ন্ত সূচনা এনে দেন কলিন ইনগ্রাম। তবে তার একক প্রচেষ্টা থামে শতক থেকে মাত্র ১০ রান দূরে। ৪৯ বলে ১৬টি চার ও ১টি ছক্কায় ৯০ রানে ইনগ্রাম আউট হতেই লড়াই থেকে পিছিয়ে পড়ে সিলেট।
শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৮৩ রান। অন্যান্যদের মধ্যে মোসাদ্দেক হোসেন সৈকত ২১ বলে ৩৪ ও আলাউদ্দিন বাবু ১১ বলে ১৮ রান করেন। বরিশালের পক্ষে সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত (১ ওভার) ও ডোয়াইন ব্রাভো দুটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : সিলেট সানরাইজার্স
ফরচুন বরিশাল : ১৯৯/৪ (২০ ওভার)
গেইল ৫২*, মুনিম ৫১, সাকিব ৩৮, ব্রাভো ৩৪*
অপু ১৪/১, আলাউদ্দিন ২৮/১
সিলেট সানরাইজার্স : ১৮৩/৬ (২০ ওভার)
ইনগ্রাম ৯০, মোসাদ্দেক ৩৪, মিঠুন ১৯, আলাউদ্দিন ১৮*
শান্ত ২/২, সাকিব ২৩/২, ব্রাভো ৪২/২
ফল : ফরচুন বরিশাল ১২ রানে জয়ী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল