ব্রেকিং নিউজ: সাকিব ও মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে পাওয়া গেল নতুন তথ্য
আইপিএলের শেষ অংশ বাদ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবেন তিনি। নিলামের আগে বিষয়টি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়াকে (বিসিসিআই) অবগত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু তাই নয়, বাকি চার ক্রিকেটারের অংশগ্রহণ নিয়েও ই-মেইল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। দিকে দল পেলে আইপিএলের পুরো মৌসুম খেলতে পারবেন মুস্তাফিজুর রহমান। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ।
কদিন আগে গুঞ্জন উঠেছিল দেশের হয়ে টেস্ট খেলতে অনাগ্রহী সাকিব। শোনা যাচ্ছিলো, টেস্ট থেকে অবসরও নিতে পারেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তবে সব গুঞ্জন উড়িয়ে আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজে টেস্ট খেলতে সম্মতি দিয়েছেন সাকিব। তাতে করে মে মাসের ৮-২৩ তারিখ পর্যন্ত সাকিবকে পাবে না আইপিএল।
এদিকে লম্বা সময় ধরেই টেস্ট খেলছেন না মুস্তাফিজ। আইপিএলের সময় বাংলাদেশের সংক্ষিপ্ত ফরম্যাটের কোনো সিরিজ না থাকায় দল পেলে আইপিএলের পুরো মৌসুম খেলতে পারবেন বাঁহাতি এই পেসার। দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা সফরের দলে থাকলে এবং আইপিএলে দল পেলে পুরো মৌসুম খেলা হবে না লিটন দাস, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামের।
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। মেগা নিলামের এই তালিকায় মোট ১২১৪ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। যেখানে বাংলাদেশ থেকে রয়েছেন পাঁচজন । প্রথমে ৯ জন নিলামে নাম দিলেও শেষপর্যন্ত ৫ বাংলাদেশি ক্রিকেটারকে নিলামে তুলতে যাচ্ছে সংশ্লিষ্টরা।
বাংলাদেশিদের মাঝে সাকিব ও মুস্তাফিজ রয়েছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের (২ কোটি রুপি) ক্যাটাগরিতে। এই দুজন ছাড়াও আছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন (ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি), পেসার তাসকিন (ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি) ও শরিফুল (ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live