ব্রেকিং নিউজ: দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ নিয়ে যে সিদ্ধান্ত নিল সাকিব
আগামী মার্চে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ দল। ১৮ মার্চ থেকে শুরু হয়ে সিরিজটি চলবে ১২ এপ্রিল পর্যন্ত। ওয়ানডে সিরিজ শেষ হবে ২৩ মার্চ। আর ২৭ মার্চ পর্দা উঠতে পারে আইপিএলের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, আপাতত সাকিবের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলা নিয়ে আলোচনা হয়েছে তাদের।
টেস্ট সিরিজ নিয়ে বাংলাদেশের এই অলরাউন্ডারের সঙ্গে বোর্ডের কোন আলোচনা হয়নি। জালাল ইউনুস বলেন, 'সাকিব দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজটা খেলবে। টেস্ট সিরিজ নিয়ে ওর সঙ্গে এখনও আমাদের আলোচনা হয়নি।'
সাকিব দক্ষিণ আফ্রিকায় লাল বলে না খেললেও ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে খেলবেন। সিরিজটি হবে ৮ মে থেকে ২৩ মে পর্যন্ত। অর্থাৎ আইপিএলের নিলামে দল পেলে টুর্নামেন্টের শেষ অংশে তাকে পাবে না ফ্র্যাঞ্চাইজি।
গেল মৌসুমে শ্রীলঙ্কা সফর বাদ দিয়ে আইপিএল খেলায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল সাকিবকে।আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। মেগা নিলামের এই তালিকায় মোট ১২১৪ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন।
যেখানে বাংলাদেশ থেকে রয়েছেন পাঁচজন । প্রথমে ৯ জন নিলামে নাম দিলেও শেষপর্যন্ত ৫ বাংলাদেশি ক্রিকেটারকে নিলামে তুলতে যাচ্ছে সংশ্লিষ্টরা। বাংলাদেশিদের মাঝে সাকিব ও মুস্তাফিজ রয়েছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের (২ কোটি রুপি) ক্যাটাগরিতে।
এই দুজন ছাড়াও আছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন (ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি), পেসার তাসকিন (ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি) ও শরিফুল (ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল