ব্রেকিং নিউজ: চমক দিয়ে তিন ফরম্যাটে বর্ষসেরা জয়ী ক্রিকেটারদের নাম ঘোষণা
ক্রিকেটের তিন ফরম্যাচে বিভিন্ন ক্যাটাগরিতে ইএসপিএন ক্রিকইনফো বর্ষসেরা পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় আজ। যেখানে বর্ষসেরা টেস্ট ব্যাটার হিসেবে পুরস্কার জিতেছেন রিশাভ পান্ত। গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ৮৯ রান করে স্বাগতিকদের হারানোয় কৃতিত্ব দেখানোর জন্য তাকে নির্বাচন করা হয় এই পুরস্কারের জন্য।
সে সঙ্গে বর্ষসেরা টেস্ট বোলার হিসেবে পুরস্কৃত করা হয়েছে নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসনকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে ৩১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ওই পারফরম্যান্সকেই বর্ষসেরার জন্য নির্বাচিত করা হয়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকেই নির্বাচিত করা হয়েছে ক্যাপ্টেন অব দ্য ইয়ার হিসেবে।
ওয়ানডে ব্যাটিংয়ে সাকিব-মুশফিকদের নাম ছিল। বোলিংয়ে ছিল সাকিবের নাম। কিন্তু কোনো ক্যাটাগরিতেই নাম আসলো না তাদের। বরং বর্ষসেরা ওয়ানডে ব্যাটার হিসেবে পুরস্কার জিতলেন পাকিস্তানের ফাখর জামান। দক্ষিণ আফ্রিকার অনবদ্য ১৯৩ রান করার সুবাধে এই পুরস্কার জিতলেন তিনি।
ওয়ানডেতে সেরা বোলার হিসেবে পুরস্কার জিতলেন ইংল্যান্ডের মিডিয়াম পেসার সাকিব মাহমুদ। পাকিস্তানের বিপক্ষে ৪২ রানে ৪ উইকেট নেয়ার কৃতিত্ব হিসেবে এ পুরস্কার পেলেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জস বাটলার যে ৬৭ বলে অপরাজিত ১০১ রান করেছিলেন, সেটাকেই সেরা হিসেবে বিবেচনায় আনা হয়েছে। আর ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা পাকিস্তানের শাহিন আফ্রিদি হলেন বছরের সেরা টি-টোয়েন্টি বোলার। ৩১ রানে ৩ উইকেট নিয়ে ভারতের বিপক্ষে যে কোনো বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ এনে দিয়েছিলেন তিনি পাকিস্তানকে।
যারা পুরস্কার জিতলেন
টেস্টের সেরা ব্যাটিং: রিশাভ পান্ত, ৮৯ অপরাজিত, প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া।
টেস্টের সেরা বোলিং: কাইল জেমিসন, ৫/৩১, প্রতিপক্ষ: ভারত।
ওয়ানডের সেরা ব্যাটিং: ফাখর জামান, ১৯৩, প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা।
ওয়ানডের সেরা বোলিং: সাকিব মাহমুদ ৪/৪২, প্রতিপক্ষ: পাকিস্তান।
টি-টোয়েন্টি সেরা ব্যাটিং: জস বাটলার, ১০১ অপরাজিত, প্রতিপক্ষ: শ্রীলঙ্কা।
টি-টোয়েন্টি সেরা বোলিং: শাহিন আফ্রিদি ৩/৩১, প্রতিপক্ষ: ভারত
নারী বর্ষসেরা ব্যাটিং: বেশ মুনি ১২৫* প্রতিপক্ষ: ভারত
নারী বর্ষসেরা বোলিং: কেট ক্রস, ৫/৩৪, প্রতিপক্ষ: ভারত
সহযোগি দেশগুলোর সেরা ব্যাটিং: গেরহার্ড ইরাসমাস, ৫৩ অপরাজিত, প্রতিপক্ষ: আয়ারল্যান্ড
সহযোগি দেশগুলোর মধ্যে সেরা বোলিং: রুবেন ট্রুমপেলম্যান ৩/১৭, প্রতিপক্ষ: স্কটল্যান্ড
বছরের সেরা অভিষেক: অলি রবিনসন (ইংল্যান্ড)।
বর্ষসেরা অধিনায়ক: কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- আইসিসির ঘোষণা: বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য
- আবারও ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়