নিষিদ্ধ হওয়ার পর যা বললেন পাকিস্তানি পেসার
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) মোহাম্মদ হাসনাইনের বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণার পর পাকিস্তানের এই তরুণ পেসার বলেন, আমি কখনো এমনটি আশা করিনি। আমি প্রথমবারের মতো এমন একটি কল পেয়েছি, আমার কোনো ধারণাই ছিল না যে এই জিনিসটি ঘটছে।
পাকিস্তানের হয়ে ১৮টি ওয়ানডে আর ৮টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ২৯ উইকেট শিকার করেন হাসনাইন। ২১ বছর বয়সী এই তরুণ পেসার বলেন, পিএসএলে নিষিদ্ধ হওয়ায় আমার জন্য বেশ খারাপ হলো। তবে আমি আশা করছি শীঘ্রই আমার দুর্বলতা শুধরে পেশাদার ক্রিকেটে ফিরতে পারব।
আইসিসির নিয়মানুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাইলে হাসনাইনকে ঘরোয়া ক্রিকেটে বোলিং করার অনুমতি দিতে পারত। কিন্তু আগেও এমন ঘটনায় পিসিবি ঘরোয়া ক্রিকেটেও বোলিং করার অনুমতি দেয়নি এবং হাসনাইনের ক্ষেত্রেও তাই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। ফলে চলমান পিএসএলে আর খেলা হচ্ছে না তার। হাসনাইন এখন একজন স্থানীয় কোচের অধীনে তার বোলিং অ্যাকশন শুধরানোর জন্য কাজ করবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live