টেনিস বলে ১০ বলে ৫০ করে দল পেয়ে গেলেন তাও আবার শাহরুখের দলে
এই তালিকারই আরেক নাম রমেশ কুমার। আইপিএলের টেবিলে যখন এই ব্যাটসম্যানের নাম উঠল, টিভি পর্দার সামনে বসে থাকা হাজারো দর্শক নিশ্চিত করেই মাথা চুলকেছেন। তেমন কেউই যে শোনেননি এই খেলোয়াড়ের নাম! পেশাদার কোনো ম্যাচে খেলার অভিজ্ঞতাই নেই রমেশের। চমকের মাত্রাটা বাড়ল আরও, যখন ২০ লাখ রুপি ভিত্তিমূল্যতেই এই তারকাকে দলে ভেড়ালো কলকাতা।
কিন্তু কে এই রমেশ কুমার? নিলামের পরেই জানা গেল কলকাতার টাকা খরচের কারণ। পাঞ্জাবের জালালাবাদ থেকে উঠে আসা ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারাইনকে নিজের 'আইডল' মনে করেন।
তাঁর মতে, সুনীলের মতো অ্যাকশনে বল করেন তিনি, তবে বাঁ হাতে। বাঁহাতি এই স্পিনার বল দুদিকে ঘোরাতে পারেন। কাগজে-কলমে নাম রমেশ কুমার হলেও পাঞ্জাবের পাড়ার ক্রিকেটে তাঁর পরিচিতি 'নারাইন জালালাবাদিয়া' নামে। মানে, জালালাবাদের নারাইন!
তবে শুধু বোলিংই নয়, নারাইনের মতো ধুমধাড়াক্কা ব্যাটিংও করতে পারেন এই অলরাউন্ডার। পাড়ার ক্রিকেটে টেনিস বলে ১০ বলে ৫০ রান করার কৃতিত্বও আছে তাঁর। ছক্কা মারাটা খুব প্রিয় কাজ এই ২৩ বছর বয়সীর।
বাবা মুচির কাজ করেন, মা পাড়ায় পাড়ায় প্রসাধনসামগ্রী বিক্রি করে বেড়ান। ছেলে যেহেতু যেহেতু আইপিএলে সুযোগ পেয়েছে মা-বাবাকে কষ্টের সময় আর বেশিদিন কাটাতে হবে না এটা বলে দেওয়াই যায়।
টেনিস বল দিয়ে খেলা টুর্নামেন্টগুলোতে অংশ নিয়েই নিজের ভাগ্য বদলেছেন রমেশ। এসব ম্যাচগুলোয় পাওয়া প্রাইজমানি দিয়ে শেষ করেছেন স্নাতক। পাঞ্জাব রাজ্য ক্যাম্পে ডাক পেয়েছিলেন টেনিস বলে নৈপুণ্য দেখিয়েই। সেখানে দেখা হয় ভারতের হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা অলরাউন্ডার গুরকিরাত সিং মানের সঙ্গে। মানের পরামর্শেই মিনেরভা ক্রিকেট একাডেমির হয়ে খেলা শুরু করেন। সেখানেও নিজের জাত চিনিয়েছেন।
তাঁর খেলার ভিডিও ফুটেজ সেখান থেকে সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ারের কাছে পাঠান গুরকিরাত। পরে কলকাতা রমেশকে ট্রায়ালে ডেকে পাঠায়। ট্রায়ালে কলকাতাকে সন্তুষ্ট করতে পেরেছিলেন নিশ্চয়ই, না হলে তাঁর পেছনে ২০ লাখ খরচ করা কেন!এখন রমেশের প্রমাণ করার পালা!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল