আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে আসতে পারে বড় চমক
এবারের বিপিএলের শেষ চার ম্যাচে মুনিরের স্কোর যথাক্রমে ৪৪,৩৭,৫১,৪৫। টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ কবে কোন বাংলাদেশী ওপেনার কে এত বেশি ধারাবাহিক দেখা গিয়েছে তা মনে করাই কঠিন। প্রায় প্রতিটি ইনিংসেই মুনিরের স্ট্রাইক রেট ১৩০ এর উপরে ছিল। সহজাত সটস খেলা এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলাই মুনিরের মূল শক্তি।
অবশ্য টেকনিকে কিছুটা দুর্বলতা রয়েছে সময়ের সাথে সাথে নিশ্চয়ই সেগুলো শুধরে নিতে হবে মুনিরকে। তবে যারা মনে করছেন শুধু এবারের বিপিএলের মাধ্যমেই লাইমলাইট এসেছেন মনির, তারা ভুল করছেন। এ বিপিএল এর অনেক আগেই বিগত বছরের ঢাকা প্রিমিয়ার লিগে ৯০ রানের ইনিংস খেলে প্রথমবারের মতো নির্বাচন এবং গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন মুনির।
পরবর্তীতে ওই মৌসুমে আরেকটি ৯০ উদ্ধ ইনিংস খেলেন এই ওপেনার। ঢাকা প্রিমিয়ার লিগে যেখানে অন্যান্য ব্যাটসম্যানরা ঠিকমতো বলের সাথে পাল্লা দিয়েও রান তুলতে পারছিলেন না সেখানে ১৩০ এর উপর স্ট্রাইক রেটে নিয়মিত ব্যাট করছিলেন মুনির। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ওপেনারদের বর্তমান অবস্থা সবারই জানা।
তামিম ইকবাল ও ৬ মাস ধরে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে চিন্তা ভাবনা করতে চাচ্ছেন না। নির্বাচকদের হাতে যে বিকল্পগুলো রয়েছে তাদের অধিকাংশই চরম অফ ফর্মে রয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে ক্রিকেটের সাথে সম্পৃক্ত অনেককেই বলতে শোনা যাচ্ছে মুনিম শাহরিয়ারকে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দেখা যেতে পারে।
একথা সত্য হওয়ার যে একটি বিশাল সম্ভাবনা রয়েছে তা মেনে নিতেই হবে। বিপিএল চলাকালীন খালেদ মাহমুদ সুজন বলেছেন"বাংলাদেশের সম্পদ হতে পারেন মুনিম, এছাড়া তিনি আরও বলেছেন আমাদের ওপেনারদের মুনিম শাহরিয়ারের মত ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিকের ও দাবি জাতীয় দল আর মুনিরের জন্য খুব একটা দূরে নয়।
সদ্য পারফর্ম করা একটি ক্রিকেটারকে হুট করে জাতীয় দলে খেলানো কতটা যৌক্তিক তা টিম ম্যানেজমেন্ট এর উপরই ছেড়ে দেওয়া হোক। তবে সামনে আফগানিস্তান সিরিজে হয়তোবা বেশ বড়সড় চমক অপেক্ষা করছে মুনিরের জন্য।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল