টি-২০ বিশ্বকাপে হার্দিককে দলে রাখা হবে কিনা আগাম জানিয়ে দিলেন রোহিত
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ-লিগ থেকে ভারত ছিটকে যাওয়ার গিয়েছিল। এই বছর কুড়ি-বিশের বিশ্বকাপ নিয়ে এখন থেকেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন রোহিত শর্মা। হার্দিকের কি বিশ্বকাপে ফেরার সম্ভাবনা রয়েছে?
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে বিশ্বকাপের দল নির্বাচন থেকে হার্দিক পান্ডিয়া ইস্যু, সব বিষয়েই মুখ খুলেছেন রোহিত শর্মা। হার্দিক প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেছেন,‘হার্দিক পান্ডিয়া শুধু ব্য়াটিং-বোলিং নয়, ব্য়াটিং-বোলি-ফিল্ডিংয়ের পুরো প্য়াকেজ। ওর মত ক্রিকেটার সম্পূর্ণ সুস্থ ও ফর্মে থাকলে তা দলের কাছে বড় সম্পদ। ফলে হার্দিকের বিষয়টি নির্বাচকরা নিশ্চয়ই ভেবে দেখবে।’
একই সঙ্গে বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে রোহিত শর্মা বলেছেন,‘দরজা সকলের জন্য খোলা। আমরা এমন কোনও সিদ্ধান্ত নিইনি বা লিস্ট তৈরি করিনি যে, এই ক্রিকেটাররাই বিশ্বকাপ খেলবে। বিশ্বকাপ অস্ট্রেলিয়ায়। ফলে সেখানের পরিস্থতি আলাদা। সব কিছু মাথায় রেখে দল নির্বাচন করা হবে। স্পিন অলরাউন্ডার ও ফাস্টবোলিং অলরাউন্ডারদের দরকার পড়বে। সব দিক বিবেচনা করেই নির্বাচন করা হবে দল।’
প্রসঙ্গত চোট সারিয়ে নিজের চেনা ফর্মে ফিরতে মরিয়া হয়ে রয়েছে হার্দিক পান্ডিয়া। আর তার জন্য আইপিএলকেই পাখির চোখ করেছেন তিনি। গুজরাট টাইটানস তাঁকে অধিনায়ক হিসেবে দলে নিয়েছেন। তবে হার্দিক পাণ্ডিয়া কতটা ফিট, সেটা জানতে হলে আইপিএল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ হার্দিক রঞ্জিও খেলবেন না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন