ফেব্রুয়ারি মাসের শেষ দিকে খুলে দেওয়া হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জাগো নিউজকে বলেন, আজ রাতে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে শিক্ষামন্ত্রীসহ অনেকে উপস্থিত থাকবেন। পরামর্শক কমিটির সঙ্গে আলোচনার পর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে কি না বা খুলে দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও শ্রেণি কার্যক্রম চলছিল স্বল্প পরিসরে। সব শ্রেণির ক্লাস সব দিন হচ্ছিল না।
কিন্তু নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মাসে আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। গত ২১ জানুয়ারি এই ছুটি শুরু হয়। প্রথম দফায় এই ছুটি শেষ হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু পরে তা আবার বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। সম্প্রতি এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে চলতি মাসের শেষ দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রীও সাংবাদিকদের এ কথা জানান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে বড় পদক্ষেপ: ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- আজকের স্বর্ণের দাম: (সোমবার, ২৩ মার্চ ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- স্বর্ণের বাজারে বড় ধস: ৪ মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় প্রস্তাব: আমূল বদলে যাবে বন্ড মার্কেট
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ম্যাচ কবে কখন, জানুন সময়সূচি
- কমলো জ্বালানি তেল ও স্বর্ণের দাম
- সাফ চ্যাম্পিয়নশিপ-বাংলাদেশ বনাম পাকিস্তান: কখন ও কোথায় দেখবেন লাইভ?
- ফেসবুকে রিলস পোস্ট করেই ৩ হাজার ডলার আয়ের সুযোগ
- বার্সেলোনা বনাম রায়ো ভায়েকানো: ১ গোলে ম্যাচ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম ভায়েকানো
- আর্জেন্টিনার দুই ম্যাচের সূচি ঘোষণা: জানুন প্রতিপক্ষ কারা
- আজকের খেলার সময়সূচি:ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- ওষুধ ছাড়াই ফ্যাটি লিভার দূর করার ৫টি প্রাকৃতিক উপায়