সাকিব সামনে থেকে নেতৃত্ব দিয়েই বরিশালকে ফাইনালে পৌঁছে দিয়েছে : সুজন
টানা পাঁচ ম্যাচ সেরা হয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। বোলিংটা সাকিবের সহজাত। তবে ব্যাটিংয়ে তার উন্নতি চোখে পড়ার মতো। দ্রুতলয়ে রান তুলছেন, বড় ছক্কা হাঁকাচ্ছেন। বিগ হিটিংয়ে তার স্কিলের উন্নতি দৃশ্যমান। বিপিএলের এবারের আসরে ১০ ম্যাচে ২৭৭ রান করেছেন সাকিব।
বোলিংয়ে ১৫ উইকেট নিয়েছেন। তার দল বরিশালও ইতিমধ্যে ফাইনালে উঠে গেছে। মূলত সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণেই এবারের বিপিএলে ফাইনালে উঠেছে তার দল ফরচুন বরিশাল।
সাকিব আল হাসানের এই দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ দলের কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি জানিয়েছেন সাকিব সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বলেই বরিশাল ফাইনালে পৌঁছেছে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ঠিক এভাবেই পারফরম্যান্স করেছিলেন সাকিব আল হাসান। তাইতো সুজন বললেন ২০১৯ সালের সাকিবের গন্ধ পাচ্ছেন তিনি।
“বিশ্বকাপের সাকিবকেই খুঁজে পাচ্ছি বারবার। বিশ্বকাপে যেমন তার রেঞ্জ অফ শটস বেড়ে গিয়েছিল অনেক। উইকেটের সামনে, দু’দিকে ও পেছনে ইচ্ছেমত বাহারি, দৃষ্টিনন্দন আর আক্রমণাত্মক শটস খেলে প্রচুর রান করেছে, এখানেও যদি লক্ষ্য করে থাকেন, দেখবেন এবার সাকিবের শটের রেঞ্জ বেড়ে গেছে। অনেক শট খেলছে।”
বরিশাল কোচ যোগ করেন, “সবচেয়ে বড় কথা একদম অ্যাকিউরেট খেলছে সাকিব। যে শট যেখানে খেলতে চাচ্ছে, পারছে অ্যাকিউরিসির সঙ্গে পাওয়ার যোগ করেছে। এবারের বিপিএলে সাকিবের দুটোই কাজ করছে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন