চরম দু:সংবাদ : একাদশে অনিশ্চিত মুস্তাফিজ
সাম্প্রতিককালে টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে থাকা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান দল না পাওয়ায় আইপিএলের এবারের আসরে মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। সবার সমর্থনও পাবে দিল্লির দলটি। তবে ফ্র্যাঞ্জাইজিটির স্কোয়াডের দিকে একবার নজর রাখলে কিছুটা শঙ্কা চেপে বসবেই।
প্রশ্নও জাগে, মুস্তাফিজ কি নিয়মিত একাদশে সুযোগ পাবেন? চলুন দেখে আসি দিল্লির স্কোয়াড বিশ্লেষণ কি বলে। দলের মূল পেসার হিসেবে দিল্লি নিলামের আগেই ধরে রেখেছে এনরিক নরকিয়াকে, স্বাভাবিকভাবেই তাই এই গতি তারকাকে নিয়মিত খেলানো হবে।
নরকিয়ার সঙ্গে দলের দ্বিতীয় পেসার হিসেবে মুস্তাফিজকে সুযোগ দেওয়া হয় কি না সেটিই এখন প্রশ্ন। এ জায়গায় বাংলাদেশি পেসারকে লড়াই করতে হবে দক্ষিণ আফ্রিকার আরেক পেসার লুঙ্গি এনগিদি এবং ভারতের দুই বাঁহাতি পেসার চেতন সাকারিয়া ও খলিল আহমেদের সঙ্গে।
তবে দেশি কোটায় চেতন সাকারিয়া ও খলিল আহমেদদের খেলা নিয়ে তেমন সংশয় না থাকলেও বিদেশি কোটায় যেহেতু মাত্র চারজন খেলোয়াড় খেলার সুযোগ পায় আর তাই তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে মুস্তাফিজকে। বিদেশি হিসেবে ওয়ার্নার, মার্শ আর নরকিয়ার জায়গা যেহেতু নিশ্চিত,
বাকি এক আসনের জন্য মুস্তাফিজের লড়াই হবে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি, ক্যারিবীয় ব্যাটসম্যান রোভম্যান পাওয়েলও নিউজিল্যান্ডের উইকেটকিপার টিম সেইফার্টের সঙ্গে। এক্ষেত্রে রিশভ পন্ত উইকেটকিপার অধিনায়ক হিসেবে থাকায় সেইফার্টের খেলার সম্ভাবনা কম। এছাড়া রোভম্যান পাওয়েলও একাদশে নিয়মিত সুযোগ নাও পেতে পারেন।
আর তাই মূল লড়াই হবে লুঙ্গি এনগিদি এবং মুস্তাফিজের মধ্যে। তবে এক দিক থেকে প্রোটিয়া এ পেসারের চেয়ে কিছুটা এগিয়ে মুস্তাফিজ। একদিকে বাঁহাতি পেসার অন্যদিকে ডেথ ওভারে কার্যকর বোলিং। আরও একটা বিষয় লক্ষ্যনীয়। নিলামে মুস্তাফিজের নাম উঠতেই দিল্লি তাকে বিড করে। কিন্তু এনগিদির ক্ষেত্রে অনেক পড়ে আগ্রহ দেখায় ফ্র্যাঞ্জাইজিটি। আর তাই এক্ষেত্রে সম্ভাবনাও রয়েছে মুস্তাফিজের।
একনজরে দিল্লি ক্যাপিটালসের স্কোয়ার্ড
নিলামে কেনা ক্রিকেটার : ডেভিড ওয়ার্নার, কমলেশ নাগারকোটি, যশ ধুল, অশ্বিন হেব্বার, চেতন সাকারিয়া, খলিল আহমেদ, কুলদিপ যাদব, মনদিপ সিং, লুঙ্গি এনগিদি, টিম সেইফার্ট, মিচেল মার্শ, মুস্তাফিজুর রহমান, সরফরাজ খান, শার্দুল ঠাকুর, শ্রীকার ভারত, ললিত যাদব, রিপল প্যাটেল, প্রাবিণ দুবে, রভম্যান পাওয়েল, ভিকি ওস্টওয়াল। রিটেইন করা ক্রিকেটার : এনরিক নরকিয়া, অক্ষর প্যাটেল, পৃথ্বী শ, রিশভ পন্ত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল