ভারতের ক্রীড়ামহলে শোকের ছায়া, মারা গেলেন
ছেলেবেলায় অচ্যুৎ বন্দ্যোপাধ্যায় এবং অশ্বিনী বরাটের (ভোলাদা) কাছে ফুটবলের তালিম নিয়েছিলেন সুরজিৎ। কলকাতা ময়দানের আগে চুঁচুড়া বেঙ্গল ক্লাব, হুগলি ক্লাবে খেলেছেন। বৃহস্পতিবার চুঁচুড়া মাঠে সুপার ডিভিশন লিগের ম্যাচ চলাকালীনই সুরজিতের মৃত্যুর খবর পৌঁছয়। তখনই খেলা থামিয়ে ফুটবলাররা নীরবতা পালন করেন। শ্রদ্ধা জানান প্রয়াত ফুটবল তারকাকে।
খবরটা শোনার পর থেকে ভাবতেই পারছি না: সুরজিৎ-প্রয়াণে শোকস্তব্ধ বাংলার ক্রীড়ামহলসাতের দশকে সুরজিতের ফুটবল শিল্প পরবর্তীকালে দেখা গিয়েছিল কৃশানু দে-র মধ্যে। তাই কৃশানুকে অসম্ভব ভালোবাসতেন ব্যান্ডেলের বিশুদা। জামশিদ, সাবির আলিদের অনেক গোলের পিছনে অবদান ছিল সুরজিতের। মাপা সেন্টার রাখতেন ফরোযার্ডদের মাথায়। তা থেকে গোল করাই যেন ছিল ফরোয়ার্ডদের একমাত্র কাজ। সুরজিতের খেলা আনন্দ দিত দর্শকদেরও। এমন এক প্রাক্তন ফুটবলারের মৃত্যু মেনে নিতে পারছেন না ভারতের প্রাক্তন গোলরক্ষক তনুময় বসু।
খুব কাছ থেকে সুরজিতকে দেখেছেন তনুময়। তিনি বলেছেন, ‘‘করোনা আক্রান্ত হওয়ার পর ভেবেছিলাম ফিরে আসবেন। যে ভাবে ফুটবল মাঠে লড়াই করতেন, সে ভাবেই করোনাকেও হারাবেন। কিন্তু সময়টা বড্ড খারাপ। একের পর এক নক্ষত্র পতন হয়েই চলেছে। ওঁর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।’’ স্মৃতিচারণা করতে গিয়ে তনুময় আরও বলেছেন, ‘‘হুগলি জেলা ক্রীড়া সংস্থার জন্য যখন যে প্রয়োজনেই ওঁর কাছে গিয়েছি, কখনও ফেরাননি। খেলাধুলোর উন্নতির জন্য সব সময় পরামর্শ দিতেন। যে কোনও অনুষ্ঠানে ডাকলেই আসতেন।’’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল